সোমবার লেবার ডে
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার শ্রমিকদের অবদানের প্রতি সম্মাননা প্রদর্শনের উদ্দেশে প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার লেবার ডে উদযাপন করা হয়। উনবিংশ শতাব্দীর শেষের দিকে যে শ্রমিক আন্দোলন হয় তারই প্রেক্ষিতে কংগ্রেস ১৮৯৪ সালে এই দিনটিকে ফেডারেল হলিডে ঘোষণা করে। এছাড়াও লেবার ডে উইকএন্ডটি নানা কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত অনেকেই লেবার ডে’কে সামারের শেষ দিন মনে করেন, যদিও তা নয়। মনে করার কারণ লেবার ডে’র পরপরই স্কুলসমূহ খুলে যায় এবং তখন আর সামারের মত কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় না। ফলে লেবার ডে উইকএন্ডেই অনেকে পার্টি করে, বিচে যায়, পিকনিক করে। অনেকে অন্য শহর বা দেশ থেকে ফিরে আসে ভেকেশন শেষে। আগস্ট মাসজুড়েই ইউএস কংগ্রেসে এবং স্টেট এসেম্বলিতে রিসিস চলে। সরকারী ও বড় কর্পোরেট অফিসসমূহে কর্মচারীরা ভেকেশন নেয়। তাছাড়া লেবার ডে’র পরপরই স্কুল খুলে যাওয়ায় এই উইকএন্ডে ব্যাক টু স্কুল সেল চলে বিভিন্ন সুপারস্টোরে। এর মধ্যে অন্যতম অফিস সুপার স্টোর স্টেপলস, হোম গুডস্, মেসিস, কোহল, টার্গেট, ওয়ালমার্ট ইত্যাদি।
৭ সেপ্টেম্বর সোমবার লেবার ডে ফেডারেল হলিডে। এদিন সরকারী ও বেসরকারী অফিস, ব্যাংক, বিমা, আদালত, স্টক মার্কেট বন্ধ থাকে। এদিন রাস্তা ক্লিনিং হয় না, অলটারনেট সাইড পার্কিং সাসপেনডেড থাকে। লেবার ডেতে ছোট বড় বিভিন্ন শহরের রাস্তায় স্ট্রিট ফেয়ার হয়।
এই শনি, রবি ও সোমবার নিউইয়র্ক সিটির তাপমাত্রা সর্বনিম্ন ৬৩ আর সর্বোচ্চ ৭৮ ডিগ্রি। রবিবার বৃষ্টির সম্ভম্ভাবনা থাকবে ৪০%। লেবার ডে উপলক্ষে নিউইয়র্ক কনস্যুলেট সোমবার বন্ধ থাকবে।
