নিউইয়র্কে বাংলাদেশী—আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কমিটির অভিষেক
নিউইয়র্কঃ অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের (২০২৬—২৭) নতুন কমিটি কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে ২৭ আগস্ট। লং আইল্যান্ডের গ্রেটনেকে লিউনার্ড’স প্লাজার বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ২০ আর টু—এর ফাস্টর্ ভাইস গভর্নর ও ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ডিরেক্টর ওজি অসয়াল্ড টোরেস, লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর নিনা স্মিথ, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর মাদাদি সি, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর আমাদো সি, লায়ন আতাউর রহমান সেলিম, লায়ন দুলাল বেহেদু, লায়ন মহিউদ্দিন দেওয়ান, লায়ন আহসান হাবীব, লায়ন উজ্জ্বল বিপুল।
নির্বাচন কমিশনের পক্ষে নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার ও ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ। এসময় পাশে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার লায়ন আমেনা নেওয়াজ, নির্বাচন কমিশনার লায়ন রকি আলীয়ান, নির্বাচন কমিশনার লায়ন নূরুল আজিম।
এরপর ক্লাবের ১৩তম চার্টার এ্যানিভার্সারি উপলক্ষে সকল লায়ন সদস্যরা একত্রিত হয়ে কেক কেটে সেলিব্রেশন করা হয়।
অভিষেক অনুষ্ঠানে ক্লাবের ১০৭ জন নতুন সদস্যকে শপথ বাক্য করিয়েছেন ইন্টারন্যাশনাল ডিরেক্টর ওজি অসয়াল্ড টোরেস। লায়ন্স ক্লাবের নতুন সদস্যদের বরণ ও সার্টিফিকেট প্রদান করেছেন লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর নিনা স্মিথসহ ডিস্ট্রিক্টের আগত অতিথিরা।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লায়ন মো: জসিম। প্লেজ অব এ্যালিজেন্স পরিচালনা করেন লায়ন আনিসুল ইসলাম টনি। বাংলায় প্লেজ অব এ্যালিজেন্স করেছেন লায়ন তমাল হোসেন। এরপর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। লায়ন টোস্ট পরিচালনায় ছিলেন লায়ন মশিউর রহমান। এরপর কয়েকটি নৃত্য পরিবেশন করেছে মিঠান ডান্স গ্রুপ।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বক্তব্য রাখেন পুনরায় নির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট লায়ন জেএফএম রাসেল, ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন এডভোকেট মতিউর রহমান, পাস্ট প্রেসিডেন্ট ও নির্বাচন কমিশনার লায়ন মোহাম্মদ সাঈদ, পাস্ট প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও নির্বাচন কমিশনার লায়ন রকি আলীয়ান, নতুন ক্লাব সেক্রেটারি লায়ন মাসুদ রানা তপন, বিদায়ী ক্লাব সেক্রেটারি লায়ন মশিউর রহমান, নতুন কোষাধ্যক্ষ লায়ন এএসএম উদ্দিন পিন্টু প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন রকি আলীয়ান। এছাড়াও বক্তব্য রাখেন ইভেন্ট চেয়ারম্যান লায়ন মো: জাহিদ আলম, কনভেনর লায়ন এমএস আলম, চিফ কো অর্ডিনেটর লায়ন ফাহাদ সোলায়মান, মেম্বার সেক্রেটারি লায়ন মো: মিজানুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিস্ট্রিক্ট কো—অর্ডিনেটর লায়ন আহসান হাবীব ও লায়ন শারমিনা সিরাজ সোনিয়া।
আগত অতিথিদের অভ্যর্থনা জানান ক্লাব প্রেসিডেন্ট লায়ন জেএফএম রাসেল, নতুন ক্লাব সেক্রেটারি মাসুদ রানা তপন, নতুন কোষাধ্যক্ষ লায়ন এএসএম উদ্দিন পিন্টু, বিদায়ী ক্লাব সেক্রেটারি লায়ন মশিউর রহমান।
সভাপতি লায়ন জেএফএম রাসেল, নতুন ক্লাব সেক্রেটারি মাসুদ রানা তপন ক্লাবের সকল সদস্য, অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, সকলের ঐক্য ও সহযোগিতার মাধ্যমে লায়ন্সের আন্তর্জাতিক মূলমন্ত্র ‘উই সার্ভ’ ধারণ করে মানবিক সেবা, সামাজিক কল্যাণ এবং বাংলাদেশি—আমেরিকান কমিউনিটির পাশে দাঁড়াতে ক্লাবের কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।
ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি শাহ এম নেওয়াজসহ কয়েকজন ক্লাব কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও এ্যাওয়ার্ড ও রিকোগনাইজেশনে বেশ কয়েকজনকে ভূষিত করা হয়। সিটির এসেম্বলিউয়োম্যান জেনিফার রাজকুমারের পক্ষ থেকে কয়েকজন সদস্যকে সাইটেশন প্রদান করা হয়।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় শিল্পী তাহমিনা সোনিয়া, ত্রিনিয়া হাসান এবং রিজিয়া পারভীন।
এই অভিষেক উপলক্ষে একই দিনে বাংলাদেশের কয়েকটি এতিমখানায় হাজারের অধিক শিশু—কিশোরদের মাঝে দিনব্যাপী খাবার বিতরণ করা হয়।
র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর ক্লাব সভাপতি লায়ন জেএফএম রাসেলের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তির।
