৩৯,০৬০ শিশি ক্লিয়ার ব্র্যান্ডের আইড্রপ রিকল

বাঙালী প্রতিবেদনঃক্লিয়ারব্র্যান্ডের ৩৯,০৬০ বোতল আই ড্রপ রিকল করা হয়েছে। প্রেস্টিজ ব্র্যান্ড হোল্ডিংস উক্ত ব্র্যান্ডের ম্যাক্সিমাম ইচি আই রিলিফ আইড্রপ রিকল করার কারণ হিসাবে ফেডারেল ড্রাগ এডমিনিস্ট্রেশন এফডিএ বলেছে, এই আইড্রপে যে প্রতিশ্রম্নতি দেয়া হয়েছে তা কার্যকর নয়। গত ২৯ জুলাই এফডিএ বিষয়টি শনাক্ত করলে ১৪ আগস্ট ক্লাস টু রিকল করা হয়। এফডিএ বলেছে, ক্লাস টু রিকলের অর্থ, এই আইড্রপ ব্যবহার করলে সাময়িক হেলথ প্রবলেম হতে পারে। তবে সিরিয়াস প্রতিক্রিয়াও হওয়ার আশংকা থাকে।

এফডিএ এর যেসব আইড্রপ রিকল করতে বলেছে, সেগুলো হলো . ফ্লুইড আউন্স, অথবা ১৫ মিলিলিটার বোতল। যেগুলোর মেয়াদ উত্তীর্ণ হবে ৩০ সেপ্টেম্বর ২০২৭ সালে। এই প্রোডাক্টের এনডিসি নম্বর ৬৭১৭২৯৯৯০১ এবং ইউপিসি ৬৭৮১১২ ৬৫৯২০৩.

এফডিএ বলেছে, চোখের রেডনেস, ড্রাইনেস, বার্নিং ইরিটেশন কমানোর উদ্দেশে এই ওভার দ্য কাউন্টার আইড্রপ কেনা যায়।

Related Posts