গভর্নর ক্যাথি হকুলের দেয়া ২০০ ডলারের চেক আসছে এ মাসেই

বাঙালী প্রতিবেদনঃ গ্যাসইলেকট্রিসিটির দাম বেড়ে যাওয়ায় নিউইয়র্কের ৮২ লক্ষ পরিবার মাসেই পেতে যাচ্ছেন একটি রিবেট চেক। গভর্নর ক্যাথি হকুলের অফিসের বরাত দিয়ে খবরটি দিয়েছে নিউইয়র্ক পোস্টসহ অন্যান্য সংবাদপত্র। বলা হয়েছে গভর্নর হকুল এই খাতে এক বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছেন। প্রটেক্টিং আওয়ার ওয়ালেটস এনার্জি রিবেট (চৎড়ঃবপঃরহম ঙঁৎ ডধষষবঃং ঊহবৎমু জবনধঃব) সংক্ষেপেপাওয়ারকর্মসূচীর অধীনে দেয়া বরাদ্দ থেকে এই রিবেট চেক সেপ্টেম্বর থেকেই পাওয়া শুরু করবে বিভিন্ন পরিবার। পরিবারের সদস্য সংখ্যা এবং বার্ষিক পারিবারিক আয়ের ওপর ভিত্তি করে সর্বোচ্চ ২০০ ডলারের চেক মেইল করা হবে। যেসব পরিবার বছর ১৫০,০০০ ডলারের নিচে আয় করে তারা ২০০ ডলারের চেক পাবে।

এই রিবেট তারাই পাবেন যারা ২০২৪ ট্যাক্সইয়ার থেকে নিউইয়র্ক স্টেটে বসবাস করছেন, যারা ২০২৪ ট্যাক্সইয়ারে সময়মত নিউইয়র্ক স্টেট রেসিডেন্ট ইনকাম ট্যাক্স রিটার্ন করেছেন। যেসব যৌথ ট্যাক্স ফাইলার বছরে ১৫০,০০০ থেকে ৩০০,০০০ ডলার আয় করেছেন তারা পাবেন ১৫০ ডলারের চেক। যেসব সিঙ্গেল ফাইলার বছরে ১৫০,০০০ ডলারের নিচে আয় করেছেন তারা পাবেন ১০০ ডলারের চেক।

খবরে বলা হয়েছে, এই রিবেট চেকের জন্য আবেদন করার দরকার নেই। ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট অনুসারেই চেক মেইল করা হবে।

Related Posts