এসাইলাম আবেদন নাকচের হার ৯৪%

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকায় এসাইলাম প্রার্থীদের আবেদন মঞ্জুরের হার আশাতীতভাবে কমেছে। গত ৩১ আগস্ট প্রকাশিত খবরে বলা হয়েছে প্রত্যাখ্যানের হার ৯৪% গত জুন মাসে মাত্র ৭৭১ জন ব্যক্তির এসাইলাম মঞ্জুর করা হয়েছে।  খবরে বলা হয়েছে, গত ২০২৫২০২৬ অর্থবছরে মোট ২৭৯ জন ইমিগ্রেশন জজকে হয় চাকুরিচ্যুত করা হয়েছে, নইলে তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। অর্থাৎ মোট ৭৩৫ জন ইমিগ্রেশন জজের মধ্যে ৩৮% কম জজ এখন কর্মরত। যারা কর্মরত তারা প্রেসিডেন্ট ট্রাম্পের এসাইলাম বিরোধী মনোভাব লক্ষ্য করে আবেদন প্রত্যাখ্যানের হার বাড়িয়ে দিয়েছেন। বলা হয়েছে ২০২৬ সালে যত এসাইলাম আবেদন মঞ্জুর করা হয়েছে পুরো যুক্তরাষ্ট্রে তা সর্বকালের সবচেয়ে কম।

খবরে বলা হয়েছে, সম্প্রতি ২১৭ জন নতুন ইমিগ্রেশন জজকে নিয়োগ দেয়া হলেও, তারা কেস মঞ্জুর করার মত দক্ষ হয়ে ওঠেননি। ফলে তাদের হাত দিয়ে এখন পর্যন্ত কোনো আবেদনকারীর প্রার্থনা মঞ্জুর হয়নি।

Related Posts