হিজাব পরে মসজিদে যাওয়ায় || গভর্নর হকুলকে তীব্র ভাষায় আক্রমণ

বাঙালী প্রতিবেদনঃ ২৮ আগস্ট শুক্রবার গভর্নর ক্যাথি হকুল গিয়েছিলেন ইসলামিক কালচারাল সেন্টার অব নিউইয়র্কে। এই সময় তিনি হিজাবের মত কালো ওড়না দিয়ে মাথা ঢেকে রেখেছিলেন। এই ছবিটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে রক্ষণশীল, বিশেষ করে রিপাবলিকানরা বিষয়টি পুঁজি করে অপপ্রচার চালাতে থাকে। তাদের প্রধান অভিযোগ /১১ এর মাত্র দুই সপ্তাহ আগে, যে মুসলমান সন্ত্রাসীরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত হেনেছিল তাদের প্রতি সম্মান জানিয়ে হিজাব পরে প্রায় ,০০০ মৃত ব্যক্তির প্রতি অসম্মান জানালেন গভর্নর।

গভর্নর হকুল এর আগেও গত বছর নিহত পুলিশ অফিসার দিদারুল ইসলামের ফিউনেরালে যান পার্কচেস্টার জামে মসজিদে, সময়ও তার মাথায় কালো হিজাব ছিল। সে সময়ও তার প্রতিপক্ষ এই হিজাব পরা নিয়ে তাকে আক্রমণ করতে ছাড়েনি। গভর্নর হকুল বরং বক্তব্যে যেসব মুসলিম নারী হিজাব পরে স্বেচ্ছায় তাদের প্রশংসাও করেন।

রক্ষণশীল কাগজ নিউইয়র্ক পোস্ট অবশ্য বিষয়ে একটি বিশ্লেষণাত্মক খবর ছেপে বলছে, প্রথমত গভর্নর হিজাব পরেননি, তিনি কালো হেড স্কার্ফ ব্যবহার করেছেন। এমন হেড স্কার্ফ মিশেল ওবামা, লরা বুশ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভাংকাকেও পরতে দেখা গেছে।

ইসলামিক কালচারাল সেন্টার অব নিউইয়র্ক তাদের ইন্সটাগ্রামে গভর্নরের ভিজিটকে অভিনন্দন জানিয়ে লেখে, তিনি এসেছিলেন জুমার নামাজের আগে। সেখানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন। এর আগে তিনি সেন্টারের ইসলামিক স্কুল ঘুরে ঘুরে দেখেন। তার এই ভিজিট আমাদের কার্যক্রমের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য গভর্নর ক্যাথি হকুল পুনর্নির্বাচন করছেন আগামী নভেম্বর। তার প্রধান রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ন্যাসাউ কাউন্টি এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান।

একজন তার এক্স হ্যান্ডেলে গভর্নর হকুলকেফেমিনিস্ট আইকনউল্লেখ করে লেখেনতিনি হিজাব পরেছেন মুসলিম পুরুষদের জন্য অন্য একজন লেখেন১১ সেপ্টেম্বর আর মাত্র ১২ দিন পর। এবার /১১ এর পঁচিশতম বার্ষিকী। আর সময় গভর্নর হকুল হিজাব পরলেন। শেম অন হার।অপর একজন লেখেন, ‘গভর্নর হকুল এখন হিজাব পরছেন

গত বছর দিদারুল ইসলামের ফিউনেরালে হিজাব পরলে টেক্সাস থেকে নির্বাচিত সিনেটর টেড ক্রুজ খুব খারাপ ভাষার তার ইন্সটাগ্রামে ক্যাথি হকুলকে কটাক্ষ করেছিলেন।

Related Posts