নিউইয়র্ক সিটি এন্ড স্টেটের লেবার মুভমেন্ট ১০০’র তালিকায় ম্যাফ মিসবাহ
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক স্টেটের ২০২৬ সালের সবচেয়ে শক্তিশালী ১০০ জন লেবার লিডারদের তালিকায় এ বছরও স্থান পেলেন বাংলাদেশী বংশোদ্ভুত ম্যাফ মিসবাহউদ্দিন। ‘দ্য ২০২৬ লেবার পাওয়ার ১০০’ শিরোনামে এই তালিকা করা হয়েছে। এই তালিকায় অন্তভুর্ক্ত লেবার লিডারদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে ম্যাফ মিসবাহউদ্দিন নিউইয়র্কের সাউথ এশিয়ান কম্যুনিটির লেবার মুভমেন্টের একজন ট্রেইলব্লেজার। অর্থাৎ তিনি দক্ষিণ এশীয় বংশোদ্ভুত কম্যুনিটিতে শ্রমিক আন্দোলনের পথিকৃত। তিনি লোকাল ১৪০৭ এর প্রথম বাংলাদেশী প্রেসিডেন্ট এবং এর প্যারেন্ট সংগঠন ডিসি—৩৭ এর ট্রেজারার।
নিউইয়র্ক সিটি এন্ড স্টেট আয়োজিত এই সম্মাননায় তারা লিখছে, ২০২২ সালে ম্যাফ মিসবাহউদ্দিনকে নিউইয়র্ক সিটির রিডিস্ট্রিক্টিং কমিশনে নিয়োগ দেয়া হয়। ফলে তিনি প্রথমবারের মত ব্রুকলিনে একটি এশিয়ান মেজোরিটি ডিস্ট্রিক্ট সৃষ্টি করেন। ২০২৪ সালে গভর্নর ক্যাথি হকুল তাঁকে এশিয়ান আমেরিকান এন্ড প্যাসিফিক আইল্যান্ডার কমিশনে নিয়োগ দেন।
উল্লেখ্য ম্যাফ মিসবাহ এলায়্যান্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার বা এ্যাসাল এর প্রতিষ্ঠাতা এবং বর্তমানে প্রেসিডেন্ট ইমেরিটাস।
