বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির স্কুল খুলছে || নতুন শিক্ষাবর্ষে স্কুলে যা কিছু নতুন-

বাঙালী প্রতিবেদনঃ গত ২৬ জুন শুক্রবার ছিল ২০২৫২০২৬ শিক্ষাবর্ষের শেষ স্কুল ডে। তারপর জুলাইআগস্ট সামার ভেকেশন শেষে আগামী ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে নিউইয়র্ক সিটির পাঁচ বরোর পাবলিক স্কুলের নতুন শিক্ষাবর্ষের ক্লাস। মেয়র জোহরান মামদানি এবং স্কুল চ্যান্সেলর কেমার স্যামুয়েলের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নতুন শিক্ষাবর্ষের শুরু হচ্ছে।

নতুন শিক্ষাবর্ষের শুরুতে প্রতিটি পরিবারেই নিজের নিজের নিয়ম ছাত্রছাত্রীদের ক্লাস অনুযায়ী প্রস্তুতি রয়েছে। অনেকেই প্রস্তুতি সেরে ফেলেছেন। অনেকে স্কুল খোলার আগে শেষ লং উইকএন্ড লেবার ডে উইকএন্ডে শেষ কেনাকাটা করবেন। কারণ ব্যাক টু স্কুল উপলক্ষে বিভিন্ন স্টোরে এই উইকএন্ডে বড় সেল দেয়া হচ্ছ বিভিন্ন আইটেমে।

নিউইয়র্ক সিটির নতুন প্রশাসনের সময় ২০২৬২০২৭ শিক্ষাবর্ষের শুরুর দিনে স্কুলে ফিরে বেশ কিছু পরিবর্তন লক্ষণীয় হবে। যেমন

* অষ্টম গ্রেড পর্যন্ত পাবলিক স্কুলের শিক্ষার্থীদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। 

* প্রিস্কুল ক্লাস থেকে সেকেন্ড গ্রেডের শিক্ষার্থীরা স্কুলে কোনো ডিভাইস ব্যবহার করতে পারবে না।

* থার্ড গ্রেড থেকে ফিফথ গ্রেডের শিক্ষার্থী প্রতি স্কুল দিবসে মাত্র ৩০ মিনিট স্ক্রিন টাইম পাবে।

* হাইস্কুল শিক্ষার্থীরা পাইলট প্রোগ্রামের অধীনে সীমিত সময়ের জন্য বছরে দুইবার টেস্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারবে।

উল্লেখ্য নতুন শিক্ষা বছরে কুইন্স ব্রংক্সে ৫টি নতুন পাবলিক স্কুলে ক্লাস শুরু হবে।

বছরও প্রায় লক্ষ শিক্ষার্থী সিটির পাবলিক স্কুলে যাবে।

Related Posts