স্মরণে কবি, উচ্চারণে কবিতা || শহীদ কাদরীকে নিয়ে অন্য ধরনের আয়োজন

নিউইয়র্কঃ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর জীবন, সাহিত্য চিন্তা জগতকে ঘিরে উডসাইডে অনুষ্ঠিত হলো এক বিশেষ আয়োজন। কবির গুণগ্রাহীদের উদ্যোগে ৩০ আগস্ট রবিবার আয়োজিতস্মরণে কবি, উচ্চারণে কবিতাঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর অনুরাগী, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলা সাহিত্যের পাঠকরা।

দুটি পর্বে সাজানো অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল কবিতাপাঠ। উপস্থিত অংশগ্রহণকারীরা নিজস্ব ভালো লাগার জায়গা থেকে শহীদ কাদরীর কবিতা পাঠ করেন। একে একে কবিতা পাঠ করেন এজাজ আলম, প্রতাপ দাস, পারভীন সুলতানা, শুক্লা রায়, জাহিদ রেজানূর, তাহরিনা পারভীন প্রীতি, কাজী আতিক, শিরীন বকুল, মোশাররফ হোসেন, শামীম আল আমিন, ফারুক ফয়সল, সাগর লোহানী, খৃস্টিনা রোজারিও, ক্লারা রোজারিও, নীরা কাদরী, সুরীত বড়ুয়া নজরুল কবীর। তাঁদের কণ্ঠে কবির বহুল পঠিত কবিতাগুলো ফিরে আসে নতুন আবেগ ব্যঞ্জনায়।

দ্বিতীয় পর্বে ছিল শহীদ কাদরীর জীবন সাহিত্য নিয়ে আলোচনা এবং ব্যক্তিগত স্মৃতিচারণ। তাঁর স্বদেশপ্রেম, রাজনীতি, বিজ্ঞানমনস্কতা, আধুনিক জীবনদর্শন নাগরিক চেতনার বিভিন্ন দিক উঠে আসে আলোচনায়। বক্তারা তাঁর স্বতন্ত্র কাব্যভাষা, আধুনিক জীবনবোধ এবং বাংলা কবিতায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান নিয়ে কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবির সহধর্মিণী নীরা কাদরী। তাঁর বক্তব্যে উঠে আসে শহীদ কাদরীর জীবন সাহিত্যচর্চার নানা প্রসঙ্গ। বিশেষভাবে তিনি কথা বলেন কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থআমার চুম্বনগুলো পৌঁছে দাওপ্রকাশের পটভূমি এবং এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিকথা। তাঁর উপস্থিতি অনুষ্ঠানে যোগ করে এক বিশেষ আবেগ ব্যক্তিগত অনুষঙ্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তাঁর কবিতা বাংলা সাহিত্যের পাঠকের হৃদয়ে চিরজাগরুক। এই স্মরণানুষ্ঠান আবারও প্রমাণ করেছে, সত্যিকারের কবির মৃত্যু নেই; তাঁর সৃষ্টি তাঁকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখে। 

আয়োজনের নেপথ্যে থেকে সাহায্য করেন রুবি আলম, রজত নাগ, আমিরুল ইসলাম কামাল, নুসরাত এলিন শিউলি কাজী।

শেষপর্বে আয়োজনের অন্যতম উদ্যোক্তা এজাজ আলম, তাহরীনা পারভীন প্রীতি, পারভীন সুলতানা, শুক্লা রায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। শহীদ কাদরীর সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রতাপ দাস। ভবিষ্যতেও কবিকে ঘিরে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts