বাংলাদেশ সোসাইটির মনোনয়ন পত্র বিক্রি দিয়ে শুরু নির্বাচনী কার্যক্রম

নিউইয়র্ক (ইউএনএ) মনোনয়ন বিক্রির মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশ সোসাইটি ইনকের নির্বাচনী কার্যক্রম। দুই প্যানেলের প্যানেল প্রতি ২১ প্রার্থী স্বতন্ত্র প্রার্থী বুধবার ( সেপ্টেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেন। সোসাইটি কার্যালয় থেকে পরিচালিত নির্বাচনী কার্যক্রমের সময় নির্বাচন কমিশনের কাছ থেকে প্যানেল দুটি স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে মনোনয়নপত্র সহ নির্বাচনী প্যাকেজ গ্রহণ করেন। থেকে নির্বাচন কমিশনের আয় হয়েছে ২৪ হাজার ডলার। উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সোসাইটির ত্রিবার্ষিক (২০২৭২০২৯) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। খবর ইউএনএর। 

বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক বুধবার বিকেলে প্রার্থীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র নির্বাচনী প্যাকেজ ক্রয় করেন। সময় প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সদস্য যথাক্রমে মোহাম্মদ সামসুদ্দীন আজাদ, রুহুল আমীন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ মোহাম্মদ দুলাল মিয়া উপস্থিত ছিলেন।  

জানা গেছে, ‘সেলিমআলীপ্যানেলের সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলীর নেতৃত্বে প্যানেলটি সোসাইটির কার্যকরী পরিষদের ২১টি পদের জন্য মনোনয়নপত্র ক্রয় করেন। অপরদিকেকুনুফিরোজপ্যানেলের পদপ্রার্থী আজমল হোসেন কুনু সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদের নেতৃত্বে প্যানেলটি সোসাইটির কার্যকরী পরিষদের ২১টি পদের জন্য মনোনয়নপত্র ক্রয় করেন।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাব্বী সৈয়দ, শক্তি ডি গুপ্তা সোহেল পৃথক পৃথকভাবে মনোনয়নপত্র ক্রয় করেন। এদের মধ্যে রাব্বী সৈয়দ সোহেল সাধারণ সম্পাদক পদে এবং শক্তি ডি গুপ্তা সভাপতি পদে প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে।

Related Posts