তাসিন ফেরদৌস স্মরণ অনুষ্ঠান ২১ নভেম্বর

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকায় জন্ম নেয়া ভরতনাট্যমসহ উপমহাদেশীয় শাস্ত্রীয় নৃত্যের মেধাবী শিল্পী অকালপ্রয়াত তাসিন ফেরদৌসকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করবে নিউইয়র্কের বাঙালিরা। বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস বিপা এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করবে আগামী শনিবার, ২১ নভেম্বর উডসাইডের জেমস বি. কোলগেট স্কুলে (পিএস ১২) বিকেল ৪টায়। বিপা এই অনুষ্ঠানের নাম দিয়েছে ‘আমদের অনির্বাণÑউত্তরাধিকারকে ভালোবাসা ও শ্রদ্ধা’। তাদেন ভাষায় তাসিন ফেরদৌস এক অসমাপ্ত গল্পের নাম।

বাংলাদেশী—আমেরিকান তাসিন ফেরদৌস প্রবাসে নতুন প্রজন্মের বাংলাদেশী কম্যুনিটি সংস্কৃতিচর্চায় এক অনুপ্রেরণার নাম। মা এ্যানি ফেরদৌসের পদচিহ্ন ধরে তাসিনও ধ্রুপদী নৃত্যের জন্য যোগ্য শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন। তিনি ৮ বছর সাউথ ইন্ডিয়ান গুরুর কাছে হাতেকলমে শিক্ষা ও প্রশিক্ষণ শেষে অরেঙ্গাত্রাম বা গ্রাজুয়েশন সম্পন্ন করেন। পরবতীর্ পর্যায়ে তিনি বিপার তাসের দেশ সহ অনেক পরিবেশনায় অংশ নিয়ে বিপুলভাবে প্রশংসিত হন। তাসিন ফেরদৌস ছিলেন বিপার ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষক।

Related Posts