নতুন প্রজন্মের ভাবনায় ভোট বিপ্লব
আমরাই লিখব গণতন্ত্রের ভবিষ্যৎ
লিয়ানা মানহা
রাজনীতি নিঃসন্দেহে বিশ্বজুড়ে দেখা সবচেয়ে প্রভাবশালী, অথচ বিতর্কিত ধারণাগুলোর একটি। বাম ও ডান, লাল ও নীল শিবিরে বিভক্ত রাজনীতি এমন একটি বিষয়, যা একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে, আবার ধ্বংসও করতে পারে। আমাদের মতামত বা পরিচয় যা—ই হোক না কেন, এটি আমাদের পরিবেশ, সংস্কৃতি ও সুযোগকে গড়ে তোলে। পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গি প্রাপ্তবয়স্কদের চিন্তা ও সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করার পাশাপাশি প্রতিদিন তরুণ প্রজন্মের চারপাশের পরিবেশ বদলে দিয়ে তাদের ওপরও সমান প্রভাব ফেলে। এসব প্রভাবকে তাদের স্বতন্ত্র রাজনৈতিক দর্শনের মাধ্যমে চিহ্নিত করা যায়। উদাহরণস্বরূপ, উদারপন্থীরা সামাজিক পারস্পরিক নির্ভরশীলতা, সমতা ও অগ্রগতির ওপর জোর দেন, আর রক্ষণশীলরা ব্যক্তিগত কর্তৃত্ব, স্বাধীনতা ও ঐতিহ্যকে গুরুত্ব দেন। এসব মতাদর্শ রাজনীতিবিদদের কার্যপন্থা নির্ধারণ করতে থাকায় তাদের মূল মূল্যবোধ শেষ পর্যন্ত প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়। স্পষ্টতই, সম্প্রতি আমেরিকানদের ভোটের প্রবণতা ও মূল্যবোধে বড় ধরনের পরিবর্তন এসেছে। তাহলে এমন পরিবর্তনের কারণ কী, এবং রাজনীতির এই গভীর পার্থক্যগুলো আমাদের সরকারব্যবস্থায় কীভাবে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে?
মতামতের এই সাম্প্রতিক পুনর্বিন্যাসের কারণ নিয়ে বিতর্ক আছে। তবে অনেকেই একমত যে, ডোনাল্ড ট্রাম্প ছিলেন এর একটি প্রধান কারণ। কারণ ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা বিপুল ব্যবধানে পরাজিত হয়েছে। এই নির্বাচনকে জনগণের দৃষ্টিভঙ্গির সবচেয়ে সাম্প্রতিক প্রতিফলন হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং একে ‘নীল সুনামি’ বলা হয়েছে। কারণ ডেমোক্র্যাটরা সিনেট ও হাউজÑউভয়ের ফলাফলেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সিনেট নির্বাচনের ক্ষেত্রে, সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে শক্তিশালী রিপাবলিকান ঘাঁটির সাতটি অঞ্চল ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকেছে। টেক্সাস, ক্যানসাস, আইওয়া, মেইন, ওহাইও, সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনাÑএসব স্টেটই ডেমোক্র্যাট সিনেটর বেছে নিয়েছে। যদিও সেখানে আগে রিপাবলিকান গভর্নরদের অপরাজিত থাকার রেকর্ড ছিল। কেউ যদি এই যুক্তি দেখানোর চেষ্টা করেন যে প্রেসিডেন্টের বিরোধী দল সাধারণত মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়, তবুও এই অসাধারণ অর্জনকে অস্বীকার করা যায় না। এটি যদিও সত্যি, সময়ের সঙ্গে প্রেসিডেন্ট ও তাঁদের বিরোধী দলকে ঘিরে একটি প্রবণতার বিষয়ই হয়, তাহলে ক্যানসাসে ডেমোক্র্যাটদের ৯৪ বছরের জয়—খরা এত হঠাৎ কীভাবে শেষ হলো? আসলে, বেশ কিছু অন্তর্নিহিত সংকট রিপাবলিকান দল ও ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহের এমন ঢেউ সৃষ্টি করেছে। অনেকেই ডোনাল্ড ট্রাম্পকে জনতাকে রাজি করানো এক নেতা হিসেবে বর্ণনা করেন। কারণ তিনি ‘ভবিষ্যতে দেশের জন্য যা সবচেয়ে ভালো, তা করার’ ওপর মনোযোগ দেন। এই অজুহাত ব্যবহার করে তিনি দেশে এমন নেতিবাচক পরিবর্তন এনেছেন, যা মানুষ সম্মিলিতভাবে সমালোচনা করেছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার চেষ্টার তাঁর অপ্রয়োজনীয় সিদ্ধান্ত থেকে শুরু করে আইসিই ব্যবহার করে তাঁর বৈষম্যমূলক ইমিগ্রান্ট বহিষ্কার—পদ্ধতি পর্যন্তÑতাঁর কর্মকাণ্ড রিপাবলিকানদের সহ্যের সীমায় পৌঁছে দিয়েছে এবং রাজনৈতিক বিদ্রোহের সূচনা করেছে। রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে একটি সর্বজনীন সমস্যা নিয়ে সবাই একমত হয়েছেনÑ ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে পেট্রলের দাম ও মূল্যস্ফীতি বৃদ্ধি। আগে মূল্যস্ফীতির বার্ষিক হার ছিল ৩.০%, কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর তা বেড়ে বিস্ময়করভাবে ৩.৭%—এ পৌঁছেছে। পেট্রলের দাম ট্রাম্পের আমলে ২৮% বেড়েছে, যা বারাক ওবামা বা জো বাইডেনের আমলের নিট পরিবর্তনের চেয়ে বেশি। ক্যানসাসে ভোটের বিস্ময়কর পরিবর্তন নিয়ে আমার আগের প্রশ্নের উত্তরে বলা যায়, দেশের ওপর ট্রাম্পের প্রভাব অর্থনীতি, জনগণ, দেশ এবং সামগ্রিকভাবে বিশ্বের সঙ্গে আমেরিকার সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। তাঁর ঔদ্ধত্য ও অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে, তাদের তাঁর দলকে ভোট না দিতে উদ্বুদ্ধ করেছে, এবং এর ফলে ‘নীল সুনামি’ ছেয়ে গেছেÑযা দেখিয়েছে একজন নেতার সিদ্ধান্ত কীভাবে তাঁর নিজের ওপরই প্রতিফলিত হয়।
রিপাবলিকানদের বিপরীতে, ডেমোক্র্যাটরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। তারা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে পেরেছে, নির্বাচনে আধিপত্য বিস্তার করেছে এবং রাজনীতিতে যুগান্তকারী পরিবর্তন এনেছে। এছাড়া, এসব নির্বাচনের বিজয়ীরা একত্র হয়ে একটি প্রতিনিধিত্বশীল ককাস গঠন করেন। আরও নির্দিষ্টভাবে বললে, মিশিগানের আবদুল—এল—সায়েদ প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয়ী হয়েছেন; ডেব হাল্যান্ড নিউ মেক্সিকোর গভর্নর নির্বাচিত হওয়া প্রথম আদিবাসী আমেরিকান নারী; ক্লেয়ার ভালদেজ নিউইয়র্কের প্রথম আদিবাসী আমেরিকান কংগ্রেসউয়োম্যান; মেলাট কিরোস কংগ্রেসে প্রথম জেন জি নারী হিসেবে নির্বাচিত হয়েছেন; অ্যামি অ্যাকশন ওহাইওর প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়েছেন; অ্যারন ফোর্ড নেভাডার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর; এবং অ্যাডাম হামাউই নিউ জার্সির প্রথম মুসলিম কংগ্রেস সদস্য। আমার মতে, সরকারে এমন বৈচিত্র্যময় মানুষের সমাবেশ আরও বেশি জীবন—অভিজ্ঞতা, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার নিয়ে আসে, যা আমেরিকান নাগরিকদের আরও যথার্থ প্রতিনিধিত্ব নিশ্চিত করে। এছাড়া, মধ্যবর্তী নির্বাচনের এই বিজয়ীরা আমেরিকায় সামাজিক অন্তর্ভুক্তির অগ্রগতিও তুলে ধরেন এবং ভবিষ্যতের জন্য নতুন ঐতিহাসিক অর্জন ও সম্ভাবনা তৈরি করেন।
ভবিষ্যতের জন্য এই ভিত্তিকে আরও শক্তিশালী করতে হলে, এমন বৈচিত্র্যময় সরকার তরুণ প্রজন্মের ওপর কী প্রভাব ফেলে, তা আমাদের অন্বেষণ করতে হবে। ক্ষমতায় আরও নানা বর্ণ ও জাতিগত পটভূমির মানুষ থাকলে আমাদের নতুন প্রজন্ম শেখে যে বর্ণ বা সামাজিক পরিচয় যা—ই হোক না কেন, আমরা সক্ষম। এটি নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করে, নতুন প্রজন্মেও সদস্যদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ায় এবং নেতৃত্ব, সাফল্য ও নিজেদের সম্ভাবনাকে দেখার পদ্ধতিতে বিপ্লব আনে। মানসিকতা অল্প বয়স থেকেই গড়ে ওঠে। আর আধুনিক প্রজন্মকে সব মানুষের সঙ্গে নেতৃত্বকে মিলিয়ে দেখতে শেখানো হলে ভবিষ্যতের সরকার প্রতিটি নাগরিকের জন্য একটি উদ্ভাবনী ব্যবস্থায় রূপান্তরিত হবে।
রাজনীতিতে এই পদ্ধতির মাধ্যমে উদারপন্থী দৃষ্টিভঙ্গিও সমর্থন পায়। ক্ষমতায় বৈচিত্র্য বাড়লে সব ধরনের মানুষ যুক্ত হন, যা সরকার জনগণকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করে। এসব ধারণা আমাদের মানসিকতার অংশ হয়ে উঠলে নতুন প্রজন্মের জন্য রাজনীতি ও সরকারে আরও এগিয়ে যাওয়ার একটি ভিত্তি তৈরি হয়। ক্ষমতায় থাকা মানুষ এবং যাঁদের তাঁরা সেবা দেন, তাঁদের বাস্তবতাকে একসূত্রে মিলিয়ে আমরা অবশেষে প্রমাণ করতে পারি যে গণতন্ত্রের ভবিষ্যৎ সক্রিয়ভাবে নতুন করে লিখব আমরাইÑনতুন প্রজন্ম।
ভোট বিপ্লব
আমাদের ক্ষমতা বাস্তবের চেয়েও বেশি
রূপন্তী ওয়াজিদ
আমার নাম রূপন্তী ওয়াজিদ। আমার জন্ম ও বেড়ে ওঠা নিউইয়র্ক সিটির কুইন্সে। আমি একজন পেশাদার অভিনেত্রী এবং নিউইয়র্ক ইউনিভার্সিটির টিশ স্কুল অব দ্য আর্টসের গ্রাজুয়েট। এ বছরের মধ্যবর্তী নির্বাচন শেষে আমার মনে গভীর আশার সঞ্চার হয়েছে। আমার কাছে শুধু দেশজুড়ে রাজনৈতিক পরিবর্তনই নয়, বরং এই প্রক্রিয়ায় অভূতপূর্বভাবে এত বাধা ভেঙে যাওয়ার বিষয়টিও বিশেষভাবে নজর কেড়েছে। আমার কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকটি বিজয় হলোÑযুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে আবদুল এল—সায়েদ, আমেরিকার ইতিহাসে গভর্নর নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কেইশা ল্যান্স বটমস, সিনেটে নির্বাচিত প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ হিসেবে ক্রিস পাপাস এবং নিউইয়র্ক স্টেটের নির্বাচিত প্রথম ফিলিস্তিনি আমেরিকান হিসেবে আবের কাওয়াসের বিজয়। নারী, অশ্বেতাঙ্গ মানুষ, মুসলিম, আদিবাসী জনগোষ্ঠী এবং এলজিবিটিকিউ+ আমেরিকানরা এমন সব নেতৃত্বের অবস্থানে উঠে আসছেন, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁদের জন্য অনেকটাই অধরা ছিল। যেসব স্টেটকে অনেকেই প্রগতিশীলদের শক্ত ঘাঁটি হিসেবে টিকে থাকবে বলে আশা করেছিলেন, সেখান থেকে শুরু করে ঐতিহাসিকভাবে অবহেলিত বোধ করা জনগোষ্ঠী পর্যšÑসবার মধ্যেই পরিস্থিতি বদলানোর আশা জেগেছে।
যাদের অভিজ্ঞতা রয়েছে এমন কেউ যখন এমন একটি পরিসরে প্রবেশ করেন, যেখানে ডাইভার্স মানুষের প্রতিনিধিত্ব খুব কমই ছিল, তখন সব সম্ভাবনার ধারণাই বদলে যায়। শিল্পকলায় ক্যারিয়ার গড়তে আগ্রহী একজন বাংলাদেশী মুসলিম তরুণী হিসেবে আমি বুঝি, নিজের পরিচয়ের কোনো একটি অংশের প্রতিফলন দেখতে পাওয়া কতটা শক্তি জোগাতে পারেÑবিশেষ করে যখন সেই মানুষটি এমন একটি জায়গায় অবস্থান করছেন, যেখানে একসময় আপনি নিজেই এই ভেবে সন্দিহান ছিলেন যে, আপনার আদৌ পৌঁছানো সম্ভব হবে কি না। এসব বিজয়ের অর্থ এই নয় যে কাজ শেষ হয়ে গেছে। শুধু প্রতিনিধিত্ব থাকলেই অর্থবহ পরিবর্তন নিশ্চিত হয় না। তবে এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে অগ্রগতি সম্ভব, ঐতিহাসিকভাবে কম প্রতিনিধিত্ব পাওয়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর উপেক্ষা করা যায় না এবং আগামী প্রজন্মের এমনভাবে বেড়ে ওঠার অধিকার আছে, যেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। এমন একটি সময়ের পর, যখন আমাদের আলোচনার বড় অংশই বিভাজন ও বর্জনের ছায়ায় আবদ্ধ বলে মনে হচ্ছিল, তখন আমি সত্যিই আশাবাদী হয়ে উঠেছি। আমার আশা, আমরা আমেরিকার ইতিহাসে আরও অন্তর্ভুক্তিমূলক একটি অধ্যায়ের সূচনা দেখছিÑযেখানে আমাদের ভিন্নতাগুলো নেতৃত্বের পথে বাধা নয়, বরং আমাদের গণতন্ত্র যাদের সেবা করে, সেই জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করার অপরিহার্য অংশ। সবশেষে, এই নির্বাচন এটাও প্রমাণ করে যে জনগণ হিসেবে আমাদের হাতে যতটা ক্ষমতা আছে বলে আমরা মনে করি, বাস্তবে তার চেয়েও অনেক বেশি আছে। তাই আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি যা—ই হোক না কেন, দয়া করে প্রতিবাদ করা, পারস্পরিক সহায়তার উদ্যোগে অনুদান দেওয়া, নিজের বিশ্বাসের পক্ষে কথা বলা এবং একে অপরের পাশে দাঁড়ানো বন্ধ করবেন নাÑকারণ প্রকৃত পরিবর্তন সেখান থেকেই আসে।
ভোট বিপ্লব
এখন আমাদের যা করতে হবে
লামিয়া আলম
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় ছিল অত্যন্ত প্রয়োজনীয় একটি বিজয়। এটি দেখিয়েছে যে আমরা একত্র হতে পারি এবং আমাদের প্রাপ্য অর্জনের জন্য কাজ করতে পারি। গত কয়েকটি বছর দীর্ঘ ও চ্যালেঞ্জপূর্ণ ছিল। কিন্তু আমাদের প্রজন্ম এখন অবশেষে এতটা পরিণত হয়েছে যে আমাদের কী করণীয়, সে সম্পর্কে স্পষ্ট ও সচেতন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারছে। আমরা হয়তো নির্বাচনে জিতেছি, কিন্তু মনে রাখা জরুরি যে পরিবর্তন ধীরে আসে, আর ফলাফল যা—ই হোক না কেন, আমরা আমাদের প্রভাব কাজে লাগিয়ে নিরলসভাবে কাজ করে যাব। ‘দ্য বিগ বিউটিফুল বিল’ আগামী জানুয়ারিতে কার্যকর হওয়ার কথা। এই বিলের কারণে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হবে, সেইসব পরিশ্রমী পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমাদের সচেতন থাকতে হবে এবং ক্রমশ সতর্ক দৃষ্টি রাখতে হবে। এটি এখনই আপনাকে সরাসরি প্রভাবিত করছে না বলেই যে ভবিষ্যতে এর প্রভাব আপনার ওপর পড়বে না, তা নয়। পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার জন্য আমি আমাদের কম্যুনিটির মানুষ ও সমবয়সীদের নিয়ে গর্বিত।
ভোট বিপ্লব
আশাবাদী করে তুলেছে
শায়ান ধর
মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আমাকে অত্যন্ত আশাবাদী করে তুলেছে। আমি আশা করি, এই ফলাফলের মধ্য দিয়ে জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জবাবদিহির মতো বিষয়গুলোতে অর্থবহ অগ্রগতি হবে। তবে বাস্তবে কতটা পরিবর্তন আসবে, তা নিয়ে আমি নিশ্চিত নই। আমি আশা করি, নবনির্বাচিত প্রতিনিধিরা তাঁদের প্রতিশ্রুতি পূরণ করবেন।
—স্যাক্সোফোন বাদক, কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী
ভোট বিপ্লব
আমাদের ভোটও গুরুত্বপূর্ণ
মাহাদীন রহমান
গত ৩ নভেম্বর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে, ভোটাররা কংগ্রেসের সদস্যদের পাশাপাশি স্টেট ও স্থানীয় পর্যায়ের বহু পদের প্রতিনিধিদের নির্বাচিত করেন। এর মাধ্যমে তাঁরা আগামী দুই বছরের জন্য দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণে ভূমিকা রাখার রোডম্যাপ তৈরি করেন। এই নির্বাচনের একটি বিস্ময়কর ফল ছিল টেক্সাস, আইওয়া, ক্যানসাস ও ওহাইওসহ আগে রিপাবলিকানদের দখলে থাকা সিনেট আসনগুলোতে ডেমোক্র্যাটিক পার্টির জয়। এই বিজয়গুলোর অর্থ এই নয় যে পুরো স্টেটগুলো স্থায়ীভাবে তাদের রাজনৈতিক পরিচয় বদলে ফেলেছে। তবে এগুলো দেখিয়েছে যে রিপাবলিকান—সমর্থিত স্টেটগুলোতেও ভোটাররা ভিন্ন নেতৃত্ব বেছে নিতে প্রস্তুত ছিলেন। ডেমোক্র্যাটরা হাউজ ও সিনেটÑউভয়ের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন, যা ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। কলেজে পড়াশোনা করা একজন বাংলাদেশী—আমেরিকান হিসেবে আমি এই ফলাফলকে একটি স্মারক হিসেবে দেখিÑ রাজনৈতিক পরিবর্তন সম্ভব, আর আমাদের ভোটও গুরুত্বপূর্ণ।
আমার কাছে সবচেয়ে অর্থবহ ফল ছিল মিশিগান থেকে আবদুল এল—সায়েদের নির্বাচিত হওয়া। তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম। তাঁর বিজয় মুসলিম আমেরিকানদের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক এবং এমন একটি মুহূর্ত, যা নিয়ে সব মুসলিম গর্ব করতে পারেন। নিউইয়র্ক সিটিতে বেড়ে ওঠার সময় আমি এমন মানুষের মাঝে থেকেছি, যাদের সংস্কৃতি, ভাষা ও ধর্ম এই শহরকে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় শহরে পরিণত করেছে। কিন্তু জাতীয় নেতৃত্বে সেই বৈচিত্র্যের অভাব রয়েছে। একজন মুসলিমকে এত প্রভাবশালী একটি পদে পৌঁছাতে দেখা দেশকে একটি শক্তিশালী বার্তা দেয়Ñ আমাদের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক পরিচয় আমাদের উচ্চাকাক্সক্ষাকে সীমাবদ্ধ করার কারণ হতে হবে না। সিনেটে তাঁর উপস্থিতি প্রচলিত নেতিবাচক ধারণাকে চ্যালেঞ্জ করতে, মুসলিমবিরোধী বৈষম্যের প্রতি আরও মনোযোগ আকর্ষণ করতে এবং বিভিন্ন কম্যুনিটির মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সহায়তা করতে পারে। যদিও তিনি মিশিগানের প্রতিনিধিত্ব করবেন এবং প্রত্যেক মুসলিমের হয়ে কথা বলতে পারবেন না, তবু তাঁর অর্জনের তাৎপর্য একটি স্টেটের সীমানা ছাড়িয়ে বহুদূর বিস্তৃত।
একজন কলেজ শিক্ষার্থী হিসেবে আমি আশা করি, আবদুল এল—সায়েদের নির্বাচিত হওয়া সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ এবং কর্মজীবী পরিবারগুলোর আর্থিক চাপ কমানোর ক্ষেত্রে অর্থবহ অগ্রগতিতে অবদান রাখবে। বাংলাদেশী কম্যুনিটির জন্য তাঁর বিজয় ভোটদান, কমিউনিটি সংগঠিত করা এবং জনসেবায় আরও বেশি অংশগ্রহণের অনুপ্রেরণা হতে পারে। এটি তরুণ প্রজন্মকে এমন একটি ভবিষ্যৎ কল্পনা করতে সাহায্য করবে, যেখানে তাদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তে তাদের মতামতের গুরুত্ব থাকবে। আমি আশা করি, ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের পরিচয় নিয়ে গর্ব বজায় রেখে বড় হবে এবং তরুণ নেতৃত্বকে আমেরিকান গণতন্ত্রের একটি স্বাভাবিক অংশ হিসেবে দেখবে।
ভোট বিপ্লব
আশা ধরে রাখতে হবে
মৌনামি আহমেদ
আমার নাম মৌনামি আহমেদ। আমি একজন বাংলাদেশী—আমেরিকান শিক্ষার্থী। বর্তমানে নিউইয়র্কে থাকি। আমার কাছে সদ্য অনুষ্ঠিত ২০২৬ সালের নির্বাচন ছিল আশার এক আলোকবর্তিকা। যদিও এখনো পুরোপুরি নিজের পায়ে দাঁড়িয়ে বাস্তব জীবনের পথে এগিয়ে যাইনি, তবু মানুষের প্রতিদিনের সমস্যা এবং জীবনে সেগুলোর প্রভাব আমি দেখতে পাইÑকাছের মানুষদের জীবনেও, আবার বহু দূরে থাকা মানুষদের জীবনেও। বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে রাজনীতি নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা, বৈষম্য, মজুরি স্থির থাকা বা কমে যাওয়ার বিপরীতে নিত্যপণ্যের ক্রমবর্ধমান দাম এবং রাস্তাঘাটে সহিংসতাÑসব মিলিয়ে অনেক মানুষ উদ্বিগ্ন। কেউ কেউ হয়তো আশাও হারিয়ে ফেলছেন। এ কারণেই আমার কাছে এই নির্বাচন এত তাৎপর্যপূর্ণ। আমি নিজের চোখে দেখেছি, কত মানুষ নিজেদের মত প্রকাশ করতে ও ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছেন। এই অন্ধকার সুড়ঙ্গে মানুষের কণ্ঠস্বরই আলো জ্বালাচ্ছেÑসেই পরিবর্তনের আলো, যা আমরা দেখতে চেয়েছি। এই মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ‘নীল ঢেউ’ বৈচিত্র্য, আশা, উন্নত জীবনমান ও স্বাধীনতার বার্তা নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রে ক্ষমতার বিভিন্ন পদে প্রথম মুসলিম পুরুষ, প্রথম ল্যাটিন নারী, প্রথম কৃষ্ণাঙ্গ নারীসহ নানা পটভূমির প্রতিনিধিরা উঠে এসেছেন। এই নির্বাচন আমাদের মনে করিয়ে দিকÑপৃথিবী যতই অন্ধকার ও নির্দয় মনে হোক, আশা ধরে রাখতে হবে, নিজের কথা বলতে হবে এবং নিজের, প্রিয়জনদের ও সব মানুষের জন্য আরও ভালো জীবন গড়তে এগিয়ে আসতে হবে।
ভোট বিপ্লব
এই জয় বৃহত্তর আন্দোলনের অংশ
ফারহান খান
মাত্র দুই বছর আগে আমি নিবন্ধিত ভোটার হয়েছি। প্রথম ভোট দিয়েছিলাম ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে। আর গত মঙ্গলবার প্রথমবারের মতো মধ্যবর্তী নির্বাচনে ভোট দিলাম। স্বীকার করছি, এই নির্বাচন সম্পর্কে যতটা জানা উচিত ছিল, ততটা জানতাম না। তবু হোকুলকে ভোট দিয়েছিÑমূলত নাগরিক দায়িত্ববোধ থেকে। পাশাপাশি, ব্রুস ব্লেকম্যানের নীতির বিরোধিতা করি বলে তাকে ভোট দিইনি; কোনোভাবেই আমি ব্লেকম্যানকে নিউইয়র্কের গভর্নর হিসেবে দেখতে চাইনি।
তবে গত বছর মেয়র নির্বাচন নিয়ে আমার গভীর আগ্রহ ছিল। জোহরান মামদানির নীতি, কথাবার্তা ও ব্যক্তিত্ব আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। সব মিলিয়ে মনে হয়েছিল, নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে তিনি ভাল কাজ করবেন। এই শহরের প্রথম মুসলিম মেয়র হওয়ার পথে তাঁকে তীব্র সমালোচনা, কঠোর যাচাই—বাছাই ও অসংখ্য বাধা পেরোতে হয়েছে। একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়া আবদুল এল—সায়েদ এবং মামদানিÑদুজনেই মানুষের চাহিদা বোঝা, তাঁদের সঙ্গে বাস্তবসম্মতভাবে কথা বলা এবং বিপুলসংখ্যক তরুণ ভোটারকে সংগঠিত করার ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন। তাই জোহরান ও নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোর মধ্যে একজনকে বেছে নেওয়ার সিদ্ধান্তটা ছিল একেবারেই সহজ। আর ২০২৬ সালে এখন পর্যন্ত মামদানি বিনামূল্যে চাইল্ডকেয়ারের ব্যবস্থা করা, বাজেটের ভারসাম্য বজায় রাখা এবং সর্বোপরি ট্রাম্পের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার ক্ষেত্রে দারুণ কাজ করছেন।
এ বছর ডেমোক্র্যাটদের জয়ের বিশাল ঢেউ অনেককেই অবাক করেছে। টেক্সাস, কা্যনসাস ও সাউথ ক্যারোলাইনার মতো ঐতিহ্যগতভাবে রিপাবলিকানপন্থী স্টেটগুলো ডেমোক্র্যাটদের পক্ষে যেতে দেখে মনে আশা জেগেছে, আমরা আমাদের দেশে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। আমেরিকান হিসেবে আমরা সবাই দেশ নিয়ে গর্ব করতে চাই। কিন্তু কখনো কখনো দেশের নেতারা ও তাঁদের সিদ্ধান্তের কারণে তা কঠিন হয়ে পড়ে। মনে হচ্ছে, আমেরিকার মানুষ ট্রাম্প এবং সামগ্রিকভাবে রিপাবলিকানদের প্রতি বিরক্ত হয়ে উঠেছে। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়সংকট, নিজেদের করের অর্থে অর্থহীন যুদ্ধ চলতে থাকা এবং গণহারে বহিষ্কারের ফলে ইমিগ্রান্ট পরিবারগুলোকে বিচ্ছিন্ন হতে দেখাÑএসব নিয়ে তারা ক্লান্ত। আমার আশা, এই জয়ের ঢেউ দেশজুড়ে বৃহত্তর একটি আন্দোলনের অংশ। আমরা যেন আরও বেশি এমন নেতা নির্বাচিত করি, যাঁরা অন্য দেশের মানুষের চেয়ে আমেরিকানদের জীবন নিয়ে বেশি ভাবেন।
ভোট বিপ্লব
এই নির্বাচনের ফলাফল কেবল সূচনা
তৃষা আরেফিন
২০২৪ সালের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প মোট ভোটের ৪৯.৮ শতাংশ পেয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দ্বিতীয় মেয়াদের অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকরা মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে হাউজ ও সিনেটÑউভয় কক্ষেই ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন। ক্ষমতার ভারসাম্যে এই নাটকীয় পরিবর্তন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনের প্রতি প্রতিক্রিয়া নিয়ে আলোচনার সুযোগ তৈরি করেছে। দেশজুড়ে ইমিগ্রেশন ও আইসিইর নির্মম অভিযান, ইরানে যুদ্ধের কারণে পেট্রলের রেকর্ড উচ্চ মূল্য, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের চড়া দাম, ব্যয়বহুল স্বাস্থ্যসেবা, এ্যাবরশনের অধিকার এবং গাজায় ইসরাইলের গণহত্যায় অর্থায়নÑএসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক রিপাবলিকানদের প্রতি অসন্তুষ্ট। এই অসন্তোষের ফলেই এ বছরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে ঐতিহাসিক জয়ের ঢেউ সৃষ্টি হয়েছে। আগামী জানুয়ারিতে হাউজে ২৫৫ জনেরও বেশি এবং সিনেটে ৫৫ জন ডেমোক্র্যাট শপথ নিতে যাচ্ছেন। ভোটাররা এমন ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন, যা সব আমেরিকানের জীবনমান উন্নত করবে। নির্বাচিত ডেমোক্র্যাটদের অধিকাংশের প্রচারণায় দুটি বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছিলÑ জীবনযাত্রার ব্যয় কমানো এবং ট্রাম্প প্রশাসনের কারণে সৃষ্ট রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সেন্টার নিয়ন্ত্রণে আইন প্রণয়ন, ইরানে যুদ্ধের অবসান, আরও সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আমেরিকানদের করের অর্থ দিয়ে ইসরাইলকে অর্থায়ন বন্ধ করার প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নও ভোটাররা জানুয়ারি থেকে দেখতে চান। ডেমোক্র্যাটিক পার্টির একাধিক নির্বাচিত প্রতিনিধি এসব বড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেও মনে রাখা জরুরি যে, কংগ্রেসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ হলেও সংশ্লিষ্ট বিলগুলো পাস করতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটÑউভয় পক্ষের মধ্যে সমঝোতার প্রয়োজন হবে। এ বছরের মধ্যবর্তী নির্বাচন একটি উন্নত ভবিষ্যতের আশা জাগিয়েছে। দৃঢ়ভাবে রিপাবলিকানপন্থী স্টেটগুলো ডেমোক্র্যাটপন্থী কিংবা দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্টেটে পরিণত হওয়ায় মনে হচ্ছে, যুক্তরাষ্ট্র প্রগতিশীল ও প্রয়োজনীয় পরিবর্তনের পথে এগিয়ে যেতে প্রস্তুত। শিগগিরই মধ্যে নতুন বছর শুরু হবে। তবে এই নির্বাচনের ফলাফল কেবল সূচনা। এখন নবনির্বাচিত প্রতিনিধিদের তাঁদের কাজ এবং নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতিগুলোর জন্য জবাবদিহির আওতায় রাখতে হবেÑযে প্রতিশ্রুতিগুলো এ মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের আস্থা অর্জন করেছিল।
ভোট বিপ্লব
নির্বাচন প্রমাণ করেছে, বিপ্লব সম্ভব
চারুলতা সৈয়দ
মধ্যবর্তী নির্বাচন কেবল কংগ্রেসে কোন রাজনৈতিক দল প্রাধান্য বিস্তার করবে, তা—ই নির্ধারণ করেনি; নির্ধারণ করেছে বহু মানুষের ভবিষ্যৎও। নারীদের, ইমিগ্রান্টদের, সমকামীদের, ট্রান্সজেন্ডার মানুষদের এবং সহায়তা প্রয়োজন এমন সবার ভবিষ্যৎ। এই নির্বাচন প্রমাণ করেছে, বিপ্লব সম্ভব এবং তা ঘটবেই। প্রমাণ করেছে, আমাদের সেই সামর্থ্য আছে; নিজেদের সমস্যা সমাধানে আমরা এগিয়ে আসতে পারি। লক্ষ লক্ষ মানুষ বুঝেছিল, অন্য পক্ষকে বেছে নিলে কী ঘটতে পারে। তারা জানত, পরিস্থিতি কঠিন হবে। এখনও কঠিনই থাকবে। তবু এটি এমন এক স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার পদক্ষেপ, যা বহু মানুষের জীবন বদলে দেবে। তারা এই পক্ষকেই বেছে নিয়েছে। আমি রাজনৈতিক দলের কথা বলছি না। আমাদের বর্তমান পরিস্থিতিতে আপনার ভোটের অর্থ দুটির একটি: আপনি হয় ক্ষমতাশালী অভিজাতদের পাশে, নয়তো মানবতার পাশে। গত দুই বছরে আমরা আমাদের কাজের পরিণতি দেখেছি, গভীরভাবে অনুভবও করেছি। মধ্যবর্তী নির্বাচন আমাদের দ্বিতীয় সুযোগ দিয়েছিল, আর আমরা সেই সুযোগ কাজে লাগিয়েছি। আগামী দুই বছর নিঃসন্দেহে সহজ হবে না, তবে আগের চেয়ে ভাল হবে। এই সময় হবে আশা, উচ্ছ্বাস আর স্বাধীনতায় ভরা। আমরা গর্ব ও আত্মবিশ্বাসের সঙ্গে দেশপ্রেমের চর্চা করতে পারব। একটি সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক, ভালোবাসায় ভরা দেশের স্বপ্ন পূরণ হবে।
