নিউইয়র্কে নারী উদ্যোক্তাদের উৎসব ‘বাংলার গল্প’
জলি আহমেদঃ নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশী নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বিশ্বায়ন নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত হলো এক ব্যতিক্রমী উৎসব। ‘হার রাইজ এলএলসি’ এবং ‘উইমেন অ্যান্ড ই—কমার্স’এর যৌথ উদ্যোগে গত ৭ নভেম্বর শনিবার জ্যামাইকার আল আকসা পার্টি হলে দিনব্যাপী এই ‘বাংলার গল্প’ নামক প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে কুইন্স, ব্রুকলিন, ব্রংক্সসহ বিভিন্ন অঞ্চল থেকে অনেক প্রবাসী সপরিবারে উপস্থিত হয়েছিলেন। মেলা প্রাঙ্গণটি মূলত স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি ঐতিহ্যবাহী বুটিকস, জুয়েলারি, কুটির শিল্প এবং বাহারি পণ্যের সমাহারে এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিল।
আয়োজনটির úৃষ্ঠপোষকতায় ছিলো গোল্ডেন এজ হোম কেয়ার। সহযোগিতায় আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এবং অনিক রাজ (সেক্রেটারি, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব)। মেলাটির মূল দায়িত্বে ছিলেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক নাসরিন আক্তার ঝুমুর (আনিকা ফ্যাশন ও অর্কেস্ট্রা ক্রাফট), ‘ই—কমার্স’ এবং ‘হার রাইজ’ (ঐবৎ জরংব)—এর পক্ষে নাসিমা আক্তার নিশা, স্বর্ণলতা এবং ‘বাংলার গল্প’Ñই তিন নারী উদ্যোক্তার সম্মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টায় এই মেলার আয়োজন করা হয়।
মেলায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং মেলায় অংশগ্রহণকারীদের সাটিফিকেট প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ আলী, নিউইয়র্ক মেয়র অফিসের প্রতিনিধি মোহাম্মদ দিলীপ চোহান। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে ছিলেন ফাহাদ সোলায়মান (মেম্বার, ডেমোক্রেটিক কুইন্স কাউন্টি কমিটি), জাহাঙ্গীর আলম জয় (প্রেসিডেন্ট, আনন্দ বার্তা), মোহাম্মদ শহীদুল ইসলাম বাদল (সাধারণ সম্পাদক), ফয়সাল আহমেদ (বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট), ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের নেতৃবৃন্দদের মধ্যে ছিলেন ড. রফিক (সভাপতি), ড. কামরুল (জেনারেল সেক্রেটারি), ড. মুক্তার (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), তরিকুল এইচ বাদল।
উল্লেখ্য, মহিলাদের অগ্রাধিকার ও স্বাবলম্বী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন ‘তারার আলো’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মিনা ইসলাম।
প্রধান অতিথি শাহ শহীদুল হক বলেন, লোকাল ব্যবসাকে সাপোর্ট করা এবং নারী উদ্যোক্তাদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
আয়োজনটির মূল লক্ষ্য শুধু কেনাকাটার মাঝেই সীমাবদ্ধ ছিল না; বরং নারী উদ্যোক্তাদের মূলধারার ব্যবসায় সফল করতে এতে ছিল বিশেষ ওয়ার্কশপ এবং সেমিনার। সেমিনারে আমেরিকার বাজারে নতুন ব্যবসা শুরু করার আইনি প্রক্রিয়া, ডিজিটাল মার্কেটিং, নেটওয়ার্কিং এবং সঠিক আর্থিক বিনিয়োগের নানাদিক নিয়ে অভিজ্ঞ মেন্টর ও সফল ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সন্ধ্যার পর লাইভ কনসার্টের আয়োজন করা হয়। স্থানীয় ও আমন্ত্রিত শিল্পী নাজু, এনিয়া, মেহার গান গেয়ে শোনান।
