সিনেট নেতৃত্বে শুমারকে চ্যালেঞ্জ ক্রিস হোলেনের

বাঙালী প্রতিবেদনঃ প্রথমে অর্থাৎ মধ্যমেয়াদী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির অভাবিত জয় আসায় হাউজ স্পিকার হিসাবে বর্তমানে সিনেটে ডেমোক্রেটিক লিডার চাক শুমার এবং হাউজে ডেমোক্রেটিক লিডার হাকিম জেফরির নামই এসেছিল। কিন্তু কেউ কেউ উষ্মাও প্রকাশ করেছিলেন। এক সপ্তাহের মধ্যে সিনেট মেজোরিটি লিডার হিসাবে বর্তমানে মাইনোরিটি লিডার চাক শুমারকে নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু এক সপ্তাহ পার হতেই ডেমোক্রেটদের বিশাল বিজয়ে হাউজ এবং সিনেটকে কুপোকাত করার জন্য যখন প্রেসিডেন্ট ট্রাম্প তার স্বরূপ পরিবর্তনের কোনো আভাস দিচ্ছেন না বলে প্রতীয়মান হচ্ছে, তখন অন্তত সিনেটের নেতৃত্বে আরো কঠোর মনোভাবসম্পন্ন একজনকে সামনে আনার প্রশ্ন উঠেছে। বিশেষ করে প্রগ্রেসিভ ককাসের পক্ষ থেকে।

ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার রাত ৯টায় ব্রেকিং নিউজ হিসাবে জানালো মেরিল্যান্ডের দ্বিতীয় মেয়াদের সিনেটর ক্রিস ভ্যান হোলেন সিনেট মেজোরিটি লিডার পদের জন্য চাক শুমারকে চ্যালেঞ্জ করেছেন।

তিনি বলেন, আমেরিকার জনগণ অনেক আশা করে আছে, ডেমোক্রেটরা অনেক বড় পরিবর্তন আনবে। এখন আমাদের দায়িত্ব তাদের আশাহত না করা। ক্রিস ভ্যান হোলেন অনেকদিন থেকেই বলে আসছেন সিনেট ডেমোক্রেটিক ককাসের উচিত তাদের নেতৃত্বের পরিবর্তন আনা। তবে সেই নেতৃত্বের জায়গায় যে তিনি বসতে চান তা কখনো বলেননি।

ওয়াশিংটন পোস্ট বলছে, সিনেটের প্রগ্রেসিভ গ্রুপ এবং গত সপ্তাহের নির্বাচনে কয়েকজন নতুন সিনেটর তাকে সিনেটের মেজোরিটি লিডার হওয়ার জন্য চাপ দিচ্ছেন বলেই এখন তিনি বিবেচনা করছেন। কারণ অনেক ডেমোক্রেটই চাক শুমারের ওপর ক্ষুব্ধ গত গভর্নমেন্ট ফান্ডিং নিয়ে ফাইটিংএ তিনি তেমন জোরালো ভূমিকা পালন করেননি ট্রাম্পের বিরুদ্ধে। এছাড়াও কংগ্রেসের কয়েকজন প্রগ্রেসিভ মনোভাবসম্পন্ন সদস্য তাকে অনুরোধ করেন তিনি যেন সিনেটে নেতৃত্বের জন্য প্রার্থিতা দেন। সিনেটর বার্নি স্যান্ডার্সও চাক শুমারকে নেতৃত্বের আসন থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

সিনেটর চাক শুমারের বয়স ৭৫ বছর। নেভাডার সিনেটর হ্যারি এম. রিড অবসরে গেলে তিনি তার স্থলাভিষিক্ত হন। তিনি কখনো সিনেট মাইনোরিটি লিডার কখনো মেজোরিটি লিডার হিসাবে ২০১৭ সাল থেকে দায়িত্ব পালন করছেন।

ক্রিস ভ্যান হোলেনের বয়স ৬৭ বছর। ১৪ বছর তিনি হাউজ সদস্য ছিলেন। ২০১৬ সালে তিনি সিনেটে নির্বাচন করে জয়ী হন। সম্প্রতিকালে তিনি নিজেকে খানিকটা প্রগ্রেসিভ ঘেঁষা হিসাবে প্রমাণ করেছেন। 

কে এখন সিনেটে মেজোরিটি নেতা হিসাবে আসেন তা দেখার জন্য আরও প্রায় দেড় মাস অপেক্ষা করতে হবে।

Related Posts