চলে গেলেন পূরবী বসু
বাঙালী প্রতিবেদনঃ সাপ্তাহিক বাঙালী গভীর দুঃখের সাথে জানাচ্ছে কথাসাহিত্যিক, বিজ্ঞানী ড. পূরবী বসু আর নেই। শুক্রবার দুপুর ১টায় তিনি ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসি শহরে পরলোকগমন করেন। এই ক্ষণজন্মা নারীর চির বিদায়ে তার স্বামী বাংলা ছোটগল্পের বরপুত্র ড. জ্যোতিপ্রকাশ দত্ত কান্নায় ভেঙে পড়েন। সাপ্তাহিক বাঙালীকে তিনি জানান, পূরবী আমাদের ছেড়ে চলে গেল।
ফ্লোরিডা থেকে তাঁদের পুত্র দীপন দত্ত সাপ্তাহিক বাঙালীকে জানান, শুক্রবার দুপুর ১২টায় ল্যাব এ্যাসিস্ট্যান্স বাাড়িতে এসেছিলেন টেস্টের জন্য তার মায়ের ব্লাড নিতে। তিনি ব্লাড নিয়ে চলে যাওয়ার পর তার মা ঘুমিয়ে পড়েন। এর ঘন্টাখানেক পরে তারা জানতে পারেন পূরবী বসু আর নেই।
দীপন দত্ত জানন, বিকেল তিনটার দিকে তাঁর মরদেহ ফিউনেরাল হোমে নিয়ে যাওয়া হয়। তার মায়ের আজীবনের ইচ্ছা অনুযায়ী তার দেহ মেডিকেল সাইন্সের গবেষণার জন্য ইউনিভার্সিটি অব মায়ামিতে ডোনেট করা হবে।
মৃত্যুকালে ড. পূরবী বসুর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।
তার মৃত্যুতে সাপ্তাহিক বাঙালীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদনসহ তার পরিবারের প্রতি সমবেদনা।
