বেশি ভিটামিন মানে কি বেশি বুদ্ধি?

ডা. সজল আশফাক: গর্ভাবস্থায় বেশি ধরনের ভিটামিন খেলেই শিশুর বুদ্ধি বাড়েÑএমন ধারণার পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই। ২০২৬ সালের ৩১ অক্টোবর প্রকাশিত সাতটি গবেষণার সমন্বিত বিশ্লেষণে একাধিক ক্ষুদ্র পুষ্টি উপাদানযুক্ত সম্পূরকের (মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট) সঙ্গে আয়রন—ফলিক অ্যাসিডের তুলনা করা হয়েছে। শিশুর ২৪ মাস বয়স পর্যন্ত চিন্তাশক্তি বা চলন দক্ষতার বিকাশে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি। ভাষার বিকাশে সামান্য ইঙ্গিত থাকলেও তা নির্ভরযোগ্য ছিল না।

এর অর্থ এই নয় যে গর্ভাবস্থায় পুষ্টি—সম্পূরক প্রয়োজন নেই। ফলিক অ্যাসিডসহ প্রয়োজনীয় সম্পূরক যা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য এখনো  গুরুত্বপূর্ণ। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেগুলো বন্ধ করবেন না। তবে নিজ থেকে কখনও কোন বাড়তি ভিটামিন গ্রহণ করতে যাবেন না। 

সারকথা হচ্ছে পুষ্টির ঘাটতি পূরণ জরুরি, কিন্তু বেশি ভিটামিন খেলেই শিশুর বুদ্ধি বাড়বেÑএমন প্রমাণ নেই।

Related Posts