নিউইয়র্কের স্কুল শিক্ষক ও টিচিং এ্যাসিস্ট্যান্টরা || ৫৮ বছর বয়সে অবসর নিতে পারবেন
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটি সহ স্টেটের স্কুল শিক্ষকরা এখন থেকে ৫৮ বছর বয়সেই অবসর গ্রহণ করতে পারবেন। আগে অবসর গ্রহণের বয়স ছিল ৬৩ বছর। বিশেষ করে যেসব শিক্ষক গত ৩০ বছর শিক্ষকতায় আছেন। এছাড়াও স্কুল শিক্ষকদের পেনশন ফান্ডের জন্য যে অর্থ কন্ট্রিবিউট করা হয় তাও কমানো হবে। নিউইয়র্ক স্টেটের বাজেট ঘোষণার আগে এসেম্বলি ও সিনেট সদস্যদের সাথে গভর্নরের কয়েক দফা আলোচনার ভিত্তিতে সমঝোতা হয় এবং এই সিদ্ধান্ত নেয়া হয়।
‘টিয়ারÍসিক্স পেনশন রিফর্ম’ নামের বিলটি পাশ হয় মঙ্গলবার। উল্লেখ্য প্রায় দশ বছর আগে স্কুল শিক্ষকদের পেনশন বিল পাশ করেন তৎকালীন গভর্নর এ্যান্ড্রু কোমো। কিন্তু সেই বিলটিকে বিতর্কিত আখ্যা দিয়ে ইউনাইটেড ফেডারেশন অব টিচার্স’র সভাপতি মাইকেল মালগ্রু বলেন, অবশেষে অলবেনি আমাদের কথা শুনেছে, এবং টিয়ারÍসিক্সের যে অবিচার তা সংশোধন করল। তিনি বলেন, ৩০ বছর চাকরির পরে ৫৮ বছর বয়সে অবসরে যাওয়া বর্তমান এবং ভবিষ্যত শিক্ষকদের জন্য মঙ্গলজনক। এই ঘটনা প্রমাণ করছে আমরা ঐক্যবদ্ধ থাকলে ন্যায্য দাবি আদায় সম্ভব। তিনি বলেন, আমাদের শিক্ষকদের আরো যেসব দাবি আছে তার জন্যও আমরা প্রচেষ্টা অব্যাহত রাখব। তিনি জানান, ইউনাইটেড ফেডারেশন অব টিচার্স চায় শিক্ষকদের অবসর গ্রহণের বয়স ৫৫তে নামিয়ে আনতে।
উল্লেখ্য এই অবসর গ্রহণের বয়স কেবলমাত্র টিচার্স এবং টিচিং এ্যাসিস্ট্যান্টদের জন্য প্রযোজ্য হবে। অন্য কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের জন্য নয়।
ডেইলি নিউজ লিখছে, স্টেটের এই সিদ্ধান্তে সব শিক্ষকই যে সন্তুষ্ট তা নয়।
