নিউইয়র্কে মসজিদ সিনাগগ চার্চের চারদিকে নিরাপদ এলাকা গড়ার বিল পাশ

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক স্টেটের বাজেট বিলের সাথে সপ্তাহে বেশ কয়েকটি বিল পাশ হয়েছে। তার অন্যতম একটি হলো, অনেকের কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও এর রয়েছে জনগুরুত্ব। যেমন, ধমীর্য় প্রতিষ্ঠানে বিশেষ করে মসজিদে বা সিনাগগে যাওয়া বা আসার পথে, কিংবা কোনো ধমীর্য় স্কুল থেকে ফেরার পথে বা যাওয়ার সময় যদি কেউ উত্যক্ত বা নাজেহাল করে, তাহলে তা এখনক্রাইমহিসাবে বিবেচিত হবে। সম্প্রতিকালে কিছু এ্যান্টিসেমিটিক ঘটনার প্রেক্ষিতে এই বিলটি প্রণয়ন করা হলেও তা নিউইয়র্কের সকল ধমীর্য় প্রতিষ্ঠান ধর্মভিত্তিক স্কুলের জন্য প্রযোজ্য হবে বলে বলা হয়েছে।

এই খবরটি বুধবার দিয়ে নিউইয়র্ক পোস্ট বলছে, এই অপরাধের নামক্লাস বি মিসডেমিনর এর জন্য সর্বোচ্চ ৯০ দিনের জেল এবং সর্বাধিক ৫০০ ডলার জরিমানা হবে।

এই আইন অনুযায়ী যে কোনো ধমীর্য় উপাসনালয় যেমন মসজিদ, সিনাগগ, চার্চ বা অন্য ধমীর্য় প্রতিষ্ঠানের চারদিকে ৫০ ফুট বাফার জোন হিসাবে প্রতিষ্ঠা করা হবে। গভর্নর ক্যাথি হকুল এই বিল সম্পর্কে বলেন, নিউইয়র্কের প্রতিটি মানুষ তাদের ধমীর্য় উপাসনালয়ে যাতে নিশ্চিন্তে নিরাপদে ধর্ম পালন করার জন্য যেতে পারেন, সেটা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।

Related Posts