‘প্লাস’ ভার্সনের ফেসবুক, ইন্সটাগ্রাম হোয়াটসঅ্যাপ ব্যবহারে পে করতে হবে
এএফপি প্রতিবেদনঃ সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে বড় ব্র্যান্ড ফেসবুক। ফেসবুকের মূল প্রতিষ্ঠান বা মালিক মেটা প্ল্যাটফর্মস। মেটার মালিকানায় থাকা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ফ্রি ভার্সনের পাশাপাশি এবার বাজারে আসছে ‘পেইড ভার্সন’।
গতকাল বুধবার এক আনুষ্ঠানিক ঘোষণায় এই তথ্য জানিয়েছে মেটা।
এতকাল পর্যন্ত শুধু বিজ্ঞাপন থেকে পাওয়া আয়ের ওপর নির্ভরশীল মেটা এবার রাজস্ব আয়ের এই নতুন পন্থা নিয়ে সামনে আগাতে চাচ্ছে।
নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে মেটার হেড অব প্রোডাক্ট নাওমি গ্লেইট এ বিষয়ে ঘোষণা দেন।
তিনি জানান, তারা বিশ্বজুড়ে ফেসবুক প্লাস, ইনস্টাগ্রাম প্লাস ও হোয়াটসঅ্যাপ প্লাস সেবা চালু করতে যাচ্ছেন। জানান, পরবর্তীতে ব্যবসায়ী, ক্রিয়েটর ও এআই সেবার জন্য ভিন্ন ভিন্ন সংস্করণ বাজারে আনার পরিকল্পনা আছে তাদের।
যে কারণে পেইড ভার্সন বাজারে আনছে মেটা
এমন সময় এই ঘোষণা এলো, যখন মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় আকারে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ইতোমধ্যে চলতি বছরে এআই ডেটা সেন্টার প্রতিষ্ঠার খরচ বাবদ প্রায় ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছে মেটা। এ বিষয়টি বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে বিকল্প আয়ের উৎস হিসেবে ‘প্লাস’ সেবা চালু করছে মেটা।
প্লাস সেবা চালুর খবর প্রকাশের পর পুঁজিবাজারে মেটার শেয়ারের দাম তিন শতাংশ বেড়ে যায়।
