চলে গেলেন জালালাবাদের সাবেক সভাপতি এ বাছিত

নিউইয়র্কঃ জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাছিত (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন) সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর মাইজভাগের এই কৃতি সন্তান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার ২৮ মে সকালে ব্রংক্সস্থ নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জালালাবাদ এসোসিয়েশনের দ্বিতীয় কমিটির নির্বাচিত সভাপতি ছিলেন। তার নামাজে জানাজা গত বৃহস্পতিবার পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। শুক্রবার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এস্টোরিয়ার আল আমিন মসজিদে বাদ জোহর। তার মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম গভীর শোক প্রকাশ করেছেন।

Related Posts