এ বছরের ন্যাশনাল স্পেলিং বি চ্যাম্পিয়ন
বাঙালী প্রতিবেদনঃ শ্রে পারিখ এ বছরের অত্যন্ত সম্মানজনক স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো। শ্রে এর জন্য ৫২,৫০০ ডলার, একটি ট্রফি সহ অন্যান্য অনেক পুরস্কার পেয়েছে। মাত্র ৯০ সেকেন্ডে শ্রে ৩২টি শব্দের সঠিক বানান বলে এই চ্যাম্পিয়নশিপ কেড়ে নেয়। এসোসিয়েটেড প্রেস শুক্রবার সকালে এই খবরটি দিয়ে বলছে, শ্রে এই প্রতিযোগিতায় এসেছিল একজন ‘ফেভারিট’ প্রতিযোগী হিসাবে, আর ফিরে গেল ন্যাশনাল স্পেলিং বি চ্যাম্পিয়ন হয়ে। এই প্রতিযোগিতা হয় বৃহস্পতিবার।
ক্যালিফোর্নিয়ার র্যাঞ্চ কিউক্যামাংগা থেকে প্রতিযোগিতায় যোগ দিয়ে ১৪ বছর বয়সী কিশোর শ্রে ১২ বছর বয়সী ঈশান গুপ্তাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ঈশান ২৫টি বানান সঠিক বলতে পেরেছে। অষ্টম গ্রেডের ছাত্র শ্রে সবষবহমশবঃ ও ৎধঢ়ধশরার বানান সঠিকভাবে বলে শিরোপা অর্জন করল।
