ভার্জিনিয়ায় উদ্বোধন বাংলা সাহিত্য উৎসব

ভার্জিনিয়াঃমননেÍকলমেÍকণ্ঠেএই স্লোগানে গতকাল উদ্বোধন হয়েছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬ এর আয়োজন। ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনলোজি ক্যাম্পাস প্রাঙ্গনে এই আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিশিষ্টজনেরা।

আশা করা হয়েছে, সাহিত্যপ্রেমী, লেখক, কবি, শিল্পী, আবৃত্তিকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নতুন প্রজন্মের অংশগ্রহণে উৎসবটি পরিণত হবে প্রবাসে বাঙালি সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলায়।

শনিবার, ৩০ মে সকাল থেকে রাত পর্যন্ত চলবে মূল সাহিত্য উৎসব। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে দিনের কার্যক্রম। এরপর প্রদীপ প্রজ্জ্বলন, ফিতা কাটা এবং অতিথি বরণের বর্ণীল আয়োজন মধ্য দিয়ে উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। 

অনুষ্ঠান জুড়ে থাকবে কবিতা, নাটক, সংগীত, নৃত্য এবং নতুন বই নিয়ে আলোচনা।আবহমান এই বাংলায়শীর্ষক গীতি আলেখ্য পরিবেশন করবে ইছামতি। থাকবেবাংলার বাইরে বাংলা সাহিত্যশীর্ষক আলোচনা।

সাহিত্য উৎসবের অন্যতম আকর্ষণ হবে নতুন বইয়ের আলোচনা পর্ব। এতে থাকবেঞযব ডবরমযঃ ঈধৎৎু’, ‘তবুও ফেরা হয় না’, ‘ভালোবাসা না বিভ্রম’, ‘ঞযব ঞযৎবধফং ড়ভ গরহফ’, ‘মক্কা থেকে মারাকেশ’, ‘অস্থির সময়’, ‘ট্রাঙ্কুইট ভ্যালিসহ বেশ টি নতুন গ্রন্থ নিয়ে লেখক আলোচকদের আলোচনা। পাঠকÍলেখক সংলাপ, প্রকাশনা জগতের বাস্তবতা এবং সাহিত্যচর্চার সমকালীন প্রবণতা নিয়ে অনুষ্ঠিত হবেলেখকের প্রশ্ন, প্রকাশকের উত্তরশীর্ষক বিশেষ আয়োজন।

এছাড়াবৈজ্ঞানিক কল্পকাহিনী বর্তমান সাহিত্য’, ‘সাহিত্য সাংবাদিকতা’, ‘কবি কবিতা’, ‘আবৃত্তি আবৃত্তির কথাসহ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা। সন্ধ্যায় থাকবে গান, শ্রুতি নাটকরক্তকরবী পাঠকদের সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন জনপ্রিয় লেখক সাদাত হোসাইন। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts