নিউইয়র্ক সিটিতে সরকারি বাড়ির ভাড়া কমালেন মেয়র মামদানি

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটি নিয়ন্ত্রিত ভাড়ার এপার্টমেন্টে যারা বাস করেন, তাদের জন্য ভাড়া আরো কমানোর ঘোষণা দিল ডিপার্টমেন্ট অব হাউজিং প্রিজার্ভেশন এন্ড ডেভেলপমেন্ট বা এইচপিডি। এতে বলা হয়েছে, আগে এইসব ভাড়াটিয়া তাদের বার্ষিক পারিবারিক আয়ের ৩০% ভাড়া দিতেন, এখন তা কমিয়ে ২৫% দিতে হবে তাদের। এই পারিবারিক আয় হল চার সদস্যের পরিবারের জন্য ৫০,৮৮০ ডলার।

এইচপিডির কমিশনার ডিনা লেভি বলেন, আগামী জুন মাস থেকে এই নতুন কম ভাড়া কার্যকর হবে।

কমিশনার ডিনা বলেন, মেয়র মামদানির বৃহত্তর হাউজিং স্ট্রাটেজি বাস্তবায়নের শুরু হলো এই ভাড়া কমানোর মধ্য দিয়ে। বুধবার মেয়র ঘোষণা করেছেন আগামী দশ বছরের জন্য তিনি ২০০,০০০ নতুন এফোর্ডেবল এপার্টমেন্ট নির্মাণ করতে চান। সেই সাথে বর্তমানে যেসব এফোর্ডেবল এপার্টমেন্ট রয়েছে সেগুলো সংস্কার করতে চান। এবং বাড়ির মালিক হওয়ার পদ্ধতি সহজতর করতে চান।

এমএসএন তাদের খবরে বলছে, আগামী বছরের মধ্যে মামদানি প্রশাসন ১৬,০০০ এফোর্ডেবল এপার্টমেন্ট নির্মাণ করতে চায় অর্থাৎ বছরে ,০০০ এপার্টমেন্ট। এর মধ্যে প্রতিবছর ,৪০০ এপার্টমেন্ট বরাদ্দ দেয়া হবে এলাকার মেডিয়ান বার্ষিক আয়ের যারা ৩০% আয় করেন তাদের। আর ,৬০০ এপার্টমেন্ট দেয়া হবে ৩১% থেকে ৫০% আয়ের মানুষদের। এরিয়া মেডিয়া ইনকামের মাপকাঠি নির্ধারণ করে ফেডারেল সরকারের হাউজিং এন্ড আরবান ডেভেলপমেন্ট বা হাড।

Related Posts