নিরবে প্যারিস গেছেন ইউনূস

বিশেষ প্রতিবেদনঃ অন্তর্বতীর্ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস গত বুধবার প্রায় নিরবেই প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। কোনো পূর্ব ঘোষণা ছাড়া ঢাকা ত্যাগ করার খবরটি জনমনে নানা চিন্তার উদ্রেক করেছে। কারণ তার বিরুদ্ধে ইতোপূর্বে ঢাকার সংবাদপত্রে বিভিন্ন ধরনের খবর ফিচার প্রকাশ ছাড়াও টকশোগুলোতে তীব্র ভাষায় তার প্রায় দেড় বছরকালীন সময়ে নানা অস্বচ্ছতা এবং দেশ পরিচালনায় চরম ব্যর্থতার কথা উঠে আসলেও তিনি বিষয়ে কোনো বিবৃতি দেননি। শেষে তার সরকারেরই কতিপয় গুরুত্বপূর্ণ উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা শুরু করেন। বিশেষ করে হামের ভ্যাকসিন আমদানি না করায় পাঁচ শতাধিক শিশুর সকরুণ মৃত্যু, তড়িঘড়ি করে অত্যন্ত বিতর্কিত দেশের স্বার্থবিরোধী বাণিজ্যচুক্তি করায় এবং কিচেন ক্যাবিনেটের গোপন তথ্য ফাঁস হয়ে গেলে তিনি দেশ ত্যাগ করলেন। ঢাকার সংবাদপত্রগুলো বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি। কোনো কারণও উল্লেখ করেনি। ঢাকার খবরে বলা হয়েছেঃ প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস। বুধবার ভোর ৬টা ৫০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। যাত্রাপথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে প্যারিসে পৌঁছাবেন এই সাবেক প্রধান উপদেষ্টা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, বিমানবন্দরে . মুহাম্মদ ইউনূসকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়। বুধবার সকালে . ইউনূস টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তবে তার সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে . মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন . মুহাম্মদ ইউনূস।

Related Posts