নিউইয়র্কের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ৬০,০০০ ডলার পর্যন্ত সুদহীন লোন

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির পাঁচ বরোর ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের জন্য বছরও বিনা সুদে লোন দেয়ার ঘোষণা দিলেন সিটি কম্পট্রলার মার্ক লেভিন। বছর মিলিয়ন ডলার লোন দেয়া হবে। একজন ব্যবসায়ী সর্বাধিক ৬০,০০০ ডলার লোন পাবেন। কম্পট্রলারের অফিস থেকে সাপ্তাহিক বাঙালীতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই লোন দেবে হিব্রু ফ্রি লোন সোসাইটি। এই প্রতিষ্ঠানটি নিউইয়র্ক সিটির ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের বিনা সুদে লোন দিয়ে আসছে ১৮৯২ সাল থেকে। নাম হিব্রু হলেও তারা ধর্মবর্ণ নির্বিশেষে এই লোন দেয়। এমন কি ব্যবসায়ী কোন্ দেশ থেকে এসেছে, তার ইমিগ্রেশন স্ট্যাটাসও লোন দেয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না। কম্পট্রলার বলছেন, সুদহীন এই লোন নতুন ব্যবসা শুরুসহ ব্যবসা চালিয়ে নেয়া এবং উন্নত করার ব্যাপারে সহায়তা করে। তিনি যারা ব্যবসা এগিয়ে নিতে সংগ্রাম করছেন এবং যাদের সত্যিই লোন প্রয়োজন তারা এই লোনের সুযোগ নিতে পারেন বলে উল্লেখ করেছেন।

হিব্রু ফ্রি লোন সোসাইটির প্রেসিডেন্ট সিইও ্যাবাই ডেভিড রোজেন বলেন, বর্তমান সময়টি জটিল। ক্ষুদ্র ব্যবসা নিউইয়র্ক সিটির লাইফব্লাড। অথচ ক্রেডিটের কারণে ইন্টারেস্ট রেট অনেক বেশি হওয়ায় অনেকে সেই লোন পাচ্ছেন না। আমরা তাদের পাশে দাঁড়িয়ে সহায়তা করে যাচ্ছি।

তিনি বলেন, নিউইয়র্ক সিটির কম্পট্রলার মার্ক লেভিনের সাথে পার্টনারশিপে আমরা এই সুদহীন লোন প্রোগ্রাম চালিয়ে যাবো।

Related Posts