নিউইয়র্ক ও আশেপাশের এলাকায় ত্যাগের মহিমায় ঈদুল আযহা পালন

নিউইয়র্ক (ইউএনএ): মহান আল্লাহতায়ালার নৈকট্য আর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় কোরবানির ত্যাগের মহিমায় নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় বুধবার, জুন ঈদুল আজহা পালিত হয়েছে। ঈদের নামাজ আদায় আর কোরবানির মধ্য দিয়ে সর্বস্তরের মুসলিম নরÍনারী ঈদ পালন করেন। ঈদের জামাতগুলোতে ছিলো সর্বস্তরের হাজারো মানুষের ভিড়। নিউইয়র্ক সিটির পাঁচ বরোর মসজিদগুলোর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের দিনের আবহাওয়া ভালো থাকায় অধিকাংশ স্থানে খোলা আকাশের নীচে রাস্তায় অথবা প্লে গ্রাউন্ডে ঈদের জামাত আয়োজিত হয়। ঈদের জামাত শেষে বিশেষ মুনাজাতে মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য সমৃদ্ধি কামনা করা হয়। 

ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর অনেকেই গ্রোসারি স্টোরগুলোর মাধ্যমে অথবা ফার্মে গিয়ে পছন্দের পশু কোরবানি দেন। পরবতীর্তে সন্ধ্যার দিক আত্মীয়Íস্বজন বন্ধুÍবান্ধবের মাঝে কোরবানির মাংস বিতরণ করেন। অপরদিকে ঈদ উপলক্ষে সিটির স্কুল বন্ধ থাকলেও বুধবার কর্মদিনে অনেক মুসলমান ছুটি নিয়ে ঈদ পালন করেন। বাংলাদেশে ঈদুল আজহা পালিত হয় পরদিন বৃহস্পতিবার। 

এদিকে ব্র্রংক্সের বাংলা বাজার জামে মসজিদের ঈদের জামাতে নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি ইউএস কংগ্রেসউয়োম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ যোগ দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। 

প্রতি বছরের মতো এবছরও নিউইয়র্কে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) আয়োজিত স্থানীয় থমাস এডিসন স্কুলের প্লে গ্রাউন্ডে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ১০/১২ হাজার মানুষ অংশ নেন বলে সংশ্লিষ্টরা জানান। জেএমসি জামাতের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি মেলিন্ডা কাটস, জেএমসি ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ডা. মোহাম্মদ রহমান, পরিচালনা কমিটির সভাপতি ডা. নাজমুল খান  প্রমুখ। এই পর্ব পরিচালনা করেন সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার।  

জেএমসি ঈদের জামাতে ইমামতি বিশেষ মুনাজাত পরিচালনা করেন জেএমসি খতিব পেশ ইমাম মির্জা আবু জাফর বেগ। খুতবা দেন ইমাম শামসি আলী। ঈদের জামাত শেষে বিশেষ মুনাজাতে মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্যÍসমৃদ্ধি ছাড়াও ফিলিস্তিনীদের ওপর ইসরাইলের নিপীড়নÍনির্যাতন এবং যুদ্ধ বন্ধ কামনা করা হয়। 

আরাফা ইসলামিক সেন্টার: জ্যামাইকার মসজিদ আল আরাফা (আরাফা ইসলামিক সেন্টারএর উদ্যোগে নব নির্মিত মসজিদের ভিতরে ৪টি জামাতে বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। 

মসজিদ মিশন: জ্যামাইকারহাজী ক্যাম্প মসজিদনামে পরিচিত মসজিদ মিশনের উদ্যোগে ৩টি ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। 

আমেরিকান মুসলিম সেন্টার (এএমসি): জ্যামাইকার আমেরিকান মুসলিম সেন্টার (এএমসিএর উদ্যোগে ঈদুল আযহার ৫টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম দ্বিতীয় জামাত মসজিদে এবং তৃতীয় চতুর্থ জামাত এএমসি মসজিদ সংলগ্ন রুফস কিং পার্কে অনুষ্ঠিত হয়। এছাড়াও বেলা ১১টায় এএমসি মসজিদ ভবনে আরো একটি জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতের আগে ভোট প্রার্থনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩২ এর বাংলাদেশীÍআমেরিকান প্রার্থী মোহাম্মদ মোল্লা।  

মদিনা মসজিদ: ম্যানহাটানের মদিনা মসজিদের উদ্যোগে একটি জামাত অনুষ্ঠিত হয় মসজিদ সংলগ্ন পার্কে।

দারুস সালাম মসজিদ: জ্যামাইকার দারুস সালাম মসজিদে ঈদুল আযহার ৪টি জামাত অনুষ্ঠিত হয়। 

মসজিদ ইয়াসিন: কুইন্স ভিলেজর মসজিদ ইয়াসিনÍ তিনটি জামাত অনুষ্ঠিত হয়। 

মসজিদ আল রাইয়ান: কুইন্সের হলিসউডে প্রতিষ্ঠিত মসজিদ আল রাইয়ানÍএর উদ্যোগে দুটি জামাত অনুষ্ঠিত হয়।

মসজিদ নামিরাহ: জ্যাকসন হাইটসের মসজিদ নামিরাহ মসজিদ সংলগ্ন ৩৫Í৩৫, ৭১ স্ট্রিটে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়।

আলÍআমিন জামে মসজিদ: এস্টোরিয়ার আলÍআমিন জামে মসজিদ ইসলামিক সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয় মসজিদ সংলগ্ন রাস্তার উপর। 

নিউইয়র্ক ঈদগাহ: নিউইয়র্ক ঈদগাহের উদ্যোগে ঈদের ৬টি জামাত অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। প্রথম জামাত সকাল ৬টায়, দ্বিতীয় জামাত সকাল ৭টায়, তৃতীয় জামাত সকাল ৮টায়, চতুর্থ জামাত সকাল ৯টায়, পঞ্চম জামাত ১০টা এবং শেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১১টায়।

বাংলা বাজার জামে মসজিদ: ব্র্রংক্সের বাংলা বাজার জামে মসজিদের উদ্যোগে একটি জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় পিএস ১০৬ প্লে গ্রাউন্ডে। এখানকার জামাতের শুরুতে নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি ইউএস কংগ্রেসউয়োম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ যোগ দিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। 

পার্কচেস্টার জামে মসজিদ: ব্র্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের উদ্যোগে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয় মসজিদে রাস্তায়।

বাংলাদেশ মুসলিম সেন্টার: ব্রুকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টারে ঈদুল আযহার দুটি জামাত অনুষ্ঠিত হয়।  

বাইতুল জান্নাহ জামে মসজিদ: ব্রুকলীনের বাইতুল জান্নাহ জামে মসজিদ মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে খোলা রাস্তায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।

নিউ কার্ক বেলাল মসজিদ: ব্রুকলীনের নিউ কার্ক বেলাল মসজিদের উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। 

অপরদিকে ওয়াশিংটন ডিসিসহ বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউজার্সি, কানেকটিকাট, মেরিল্যান্ড, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ওহাইও, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা প্রভৃতি স্টেটে ধমীর্য় ভাবগম্ভীর পরিবেশে বুধবার পবিত্র ঈদুল আযহা পালিত হওয়ার খবর পাওয়া গেছে। কানাডায়ও যথাযথ ধমীর্য় ভাবÍগম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে।

Related Posts