গরমে হাতকাটা নয় ফুল হাতা কেন ভাল?

ডা. সজল আশফাক: গরমে শর্টস বা হাতাকাটা পোশাক পরলেই শরীর বেশি ঠান্ডা থাকেÑএমন ধারণা অনেকের মধ্যে প্রচলিত। কিন্তু বিজ্ঞান বলছে, প্রচন্ড রোদ গরমে ঢিলেঢালা, হালকা শরীর বেশি ঢেকে রাখে এমন পোশাক অনেক ক্ষেত্রে শরীরকে আরও আরামদায়ক নিরাপদ রাখতে পারে।

মানবদেহ মূলত ঘাম ঘামের বাষ্পীভবনের মাধ্যমে শরীর ঠান্ডা রাখে। যখন ঘাম ত্বক থেকে বাষ্প হয়ে উড়ে যায়, তখন শরীরের তাপ কমে। ঢিলেঢালা পোশাক এই প্রক্রিয়াকে আরও কার্যকর করতে সাহায্য করে। কারণ ধরনের পোশাকের ভেতরে ত্বক কাপড়ের মাঝে একটি পাতলা বায়ুর স্তর তৈরি হয়, যা বাইরের অতিরিক্ত তাপ সরাসরি শরীরে পৌঁছাতে বাধা দেয়। একই সঙ্গে বাতাস চলাচলও বজায় থাকে। যাকে বলা হয়মাইক্রোক্লাইমেটথিওরি। 

অন্যদিকে, শরীর সরাসরি রোদের সংস্পর্শে থাকলে সূর্যের অতিবেগুনি (টঠ) তাপ ত্বককে দ্রুত গরম করে তোলে। এতে অতিরিক্ত ঘাম, পানিশূন্যতা এবং শরীরের ওপর চাপ বেড়ে যায়। দীর্ঘ সময় রোদে থাকলে সানবার্ন, ত্বকের জ্বালাপোড়া, অকাল বার্ধক্য এমনকি দীর্ঘমেয়াদে ত্বকের ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, গরমে সুতির ঢিলেঢালা ফুলহাতা পোশাক লম্বা প্যান্ট অনেক সময় শর্টস বা হাতাকাটা পোশাকের চেয়ে বেশি উপকারী হতে পারে। কারণ সুতি কাপড় ঘাম শোষণ করে, বাতাস চলাচলে সহায়তা করে এবং তাপ কম আটকে রাখে।

মরুভূমি উষ্ণ অঞ্চলের মানুষের ঐতিহ্যবাহী পোশাকেও এই বৈজ্ঞানিক ধারণার প্রতিফলন দেখা যায়। শত শত বছর ধরে তারা ঢিলেঢালা শরীর আবৃত পোশাক ব্যবহার করে আসছেন শরীরকে অতিরিক্ত গরম রোদের ক্ষতি থেকে রক্ষা করার জন্য।

তাই গরমে শুধু কম কাপড় নয়, সঠিক কাপড় নির্বাচনই হতে পারে সুস্থ স্বস্তিতে থাকার অন্যতম উপায়।

Related Posts