নিউইয়র্কে হাইস্কুল ক্রিকেট লীগে || চ্যাম্পিয়ন মার্টিন ভ্যান ব্যুরেন হাইস্কুল

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির পাবলিক স্কুল এ্যাথলেটিক লীগ (পিএসএএল) ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হয়ে গেল গত শনিবার সাউথ জ্যামাইকার বেইজলি পন্ড পার্ক ক্রিকেট ফিল্ডে। ২০২৫২০২৬ ক্রিকেট মওসুমের এই চ্যাম্পিয়নশিপে অংশ নেয় জন বাউন স্কুল এবং মার্টিন ভ্যান ব্যুরেন হাইস্কুল। এতে চ্যাম্পিয়ন হয় মার্টিন ভ্যান ব্যুরেন হাইস্কুল। নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব এডুকেশনের চ্যান্সেলর কেমার এইচ. স্যামুয়েল এই চ্যাম্পিয়নশিপের টস করার আগে নিজে ব্যাট করে সৌজন্যমূলক খেলায় অংশ নেন। এরপর দুই টিমের খেলোয়াড়দের পিএসএএল লেখা ক্যাপ প্রদান করেন প্রত্যেকটি খেলোয়াড়ের সাথে করমর্দন করে। পরে দুই টিমের ক্যাপ্টেন এবং ম্যানেজারদের নিয়ে টস করেন।

দুই দলের খেলোয়াড়দের উদ্দেশে চ্যান্সেলর বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাকেও আমরা সমান গুরুত্ব দিতে চাই। চ্যান্সেলর গাছের ছায়ায় বসে সপরিবারে খেলা দেখেন। 

জন বাউন হাইস্কুল টিমের খেলোয়াড়রা হলেন আলিয়ান আলি, জেমস কুমার প্যাটেল, জিল প্যাটেল, মন্তব্য প্যাটেল, মেঘ প্যাটেল, মিট প্যাটেল, পল প্যাটেল, প্রিন্স কুমার প্যাটেল, পূর্বা প্যাটেল, তীর্থ প্যাটেল।

মার্টিন ভ্যান ব্যুরেন হাইস্কুল টিমের খেলোয়াড়রা হলেন অংকিত জালা, আরাফ আহমেদ, আয়ান সাব্বির, ধৈর্য নায়েক, ধ্রুব ধ্রুব, কনভ জালা, মাহমুদ ইকবাল, মুজতবা আহমেদ, সোবহান মনজুর, সুফিয়ান আলি যুবরাজ সিং।

উল্লেখ্য পাবলিক স্কুল এ্যাথলেটিক লীগের এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় মার্চ। ৩৯টি খেলা শেষে গত শনিবার এই ২০/২০ চ্যাম্পিয়নশিপ হয়। চ্যান্সেলর কেমার স্যামুয়েল খেলা শেষে বিজয়ী দলের হাতে এবং রানার্সআপের হাতে ট্রফি তুলে দেন।

Related Posts