আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৭৬

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে যারা শিক্ষকতা গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ

. মোহাম্মদ আমদাদ আলী

ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানাশ্যাম্পেনের দ্য গ্রেনজার কলেজ অব ইঞ্জিনিয়ারিংএর ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরির রিসার্চ সাইন্টিস্ট . আমদাদ আলী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে কেমিস্ট্রিতে বি.এস. করেন। এরপর ২০১০ সালে এডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ালিংএ এম.এস. করেন সাউথ কোরিয়ার কুকুমিন ইউনিভার্সিটি থেকে। ২০১৫ সালে ম্যাটেরিয়ালস কেমিস্ট্রিতে পিএইচ.ডি. করেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে।

. রিফাত . সালাম

সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের বরো অব ম্যানহ্যাটান কম্যুনিটি কলেজের সোশাল সাইন্সেস এন্ড হিউম্যান সার্ভিসেসের এসোসিয়েট প্রফেসর এবং ডেপুটি চেয়ারপারসন . রিফাত . সালাম। তিনি বি.. করেন ১৯৯২ সালে মেরিমাউন্ট ম্যানহ্যাটান কলেজ থেকে। আর ২০১০ সালে পিএইচ.ডি. করেন সোশিওলজিতে নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে।

প্রফেসর মঞ্জুরুল হক

শিকাগোর সেন্ট জ্যাভিয়ার ইউনিভার্সিটির গ্রাহাম স্কুল অব ম্যানেজমেন্টের ফিন্যান্স ডিপার্টমেন্টের প্রফেসর . মঞ্জুরুল হক। তিনি ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানাশ্যাম্পেইন থেকে ফিন্যান্সে এম.এস. এবং ইকোনমিক্সে পিএইচ.ডি করেন।

Related Posts