আমেরিকায় শিক্ষার্থীরা সামার জব পাচ্ছে না

বাঙালী প্রতিবেদনঃ সামারে হাইস্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের নিজে কিছু অর্থ আয়ের সুযোগ সৃষ্টি হয় আমেরিকায়, বিশেষ করে নিউইয়র্কের মত সিটিতে। মাবাবা যতই ধনী হোক ছেলেমেয়েদের এই টিনএজ বয়সে নিজে উপার্জন করে খরচ করার মধ্যে এক ধরনের মানসিক রোমাঞ্চ কাজ করে। তাই স্কুল কলেজে সামার ভেকেশন শুরু হওয়ার আগেই অনেকে কাজ খুঁজে নেয়। এই কাজ ম্যাকডোনাল্ডের কাউন্টার পারসন থেকে শুরু করে বিভিন্ন অফিসে, পাবলিক লাইব্রেরিতে বা যে কোনো জায়গায় হতে পারে।

এসোসিয়েটেড প্রেস শুক্রবার একটি খারাপ খবর দিয়ে বলছে, এবছর টিনএজাররা সামার জব খুঁজে না পেয়ে হতাশ। খবরে বলা হয়েছে, গত বছর আমেরিকায় ১৬ থেকে ১৯ বছর বয়সী এক তৃতীয়াংশ শিক্ষার্থী সামার জব করেছে। অথচ সত্তরের দশকে কাজ করত ৬০% টিনএজার।

অনেক টিনএজার জানিয়েছে, সামার জব ছাড়া তাদের সামারই ব্যর্থ। কাজ করে অর্থ আয় করে যা যা করার পরিকল্পনা ছিল তার সবই ভেস্তে যাবে। স্বল্প আয়ের পরিবারের ছেলেমেয়েদের জন্য তা আরো ভয়াবহ। তারা চাইলেও বাবামার কাছ থেকে টাকা পাবে না।

ইউএস ব্যুরো অব লেবার স্টাটিসটিক্সের তথ্য অনুযায়ী গত বছর (ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর) সামার জবের হার পড়ে গেছে ২৫% তাদের তথ্য অনুযায়ী সামারে টিনএজাররা সাধারণত ফাস্ট ফুড সার্ভিস সেক্টরে কাজ করে।

Related Posts