জামালপুর জেলা সমিতির বর্ণাঢ্য অভিষেক

নিউইয়র্কঃ জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকার নবনির্বাচিত কার্যকরী কমিটির বর্ণাঢ্য অভিষেক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুন উডসাইডে গুলশান টেরেসে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী জামালপুরবাসী ছাড়াও কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজহারুল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ এবং ফোবানার কর্মকর্তা আবু জোবায়ের দারা। তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমধর্মী আয়োজনে মঞ্চ ছাড়াই শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা ডা. লাবলু। শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আগামী দুই বছরের জন্য সংগঠনের দায়িত্বভার গ্রহণ করে।

নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক খানের নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেনসিনিয়র সহসভাপতি বেলাল আহমেদ, সহসভাপতি মোহাম্মদ মাইনুল ইসলাম, খন্দকার সালমান, সিদ্দিকী আকবর বিদ্যুৎ, মোহাম্মদ জাহের আলী, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ নূরুল ইসলাম সাইফ আলী, সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ হক জনি, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, ক্রীড়া সম্পাদক মাহিদ জিয়ান, সাংস্কৃতিক সম্পাদক শাকিলা রুনা, সমাজকল্যাণ সম্পাদক ছায়েদুর রহমান, দপ্তর সম্পাদক লুৎফর রহমান লিমন, মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগমসহ কার্যকরী পরিষদের সদস্যরা।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নতুন প্রজন্মের শিশুকিশোররা অতিথি কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নিলে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধান অতিথির বক্তব্যে শাহ নেওয়াজ বলেন, সামাজিক সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। জামালপুর জেলা সমিতির নতুন নেতৃত্ব সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে বলে আমি বিশ্বাস করি। কমিউনিটির যেকোনো ইতিবাচক উদ্যোগে গোল্ডেন এজ হোম কেয়ার অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে।

বাংলাদেশ সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রবাসে আঞ্চলিক সংগঠনগুলোর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং জামালপুর জেলা সমিতির নতুন কমিটির সাফল্য কামনা করেন। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক খান জামালপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের প্রতি সদস্যদের আস্থা ভালোবাসার প্রতিদান দিতে তারা ঐক্য, সহযোগিতা এবং সেবার মনোভাব নিয়ে কাজ করবেন। প্রবাসে জামালপুরের সুনাম বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাবেক সভাপতি নাজমুল হক, উপদেষ্টা ডা. লাবলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান, কার্যকরী সদস্য আবু খন্দকার মুরাদ, নাসির ইকবাল, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম। সমাপনী পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জহুরা আলিম, আফতাব জনি আহমেদ খান পিপলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাভলী পিপলু। প্রাণবন্ত আয়োজন, ব্যাপক উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশে অভিষেক অনুষ্ঠান প্রবাসী জামালপুরবাসীর মিলনমেলায় পরিণত হয়। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts