সাবওয়ে ও বাসে অর্ধেক ভাড়ায় চলাচলের জন্য আরো বেশি সুবিধা

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটিতে এখন ১৩ লক্ষ স্বল্প আয়ের মানুষ অর্ধেক দামে সাবওয়ে বাসে চলাচল করছেন। গত সপ্তাহে পাশ হওয়া সিটি বাজেটে বাড়তি বরাদ্দ হিসাবে আগের বছরগুলোর তুলনায় ৩৪০,০০০ জন মানুষ অর্ধেক দামে সাবওয়ে বাসে চড়তে পারবেন বলে জানিয়েছেন সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন।

উল্লেখ্য যারা নিউইয়র্ক সিটিতে বাস করেন, এক সদস্যের পরিবার বার্ষিক আয় করে সর্বাধিক ৩১,৯২০ ডলার অথবা চার সদস্যের পরিবার বছরে সর্বাধিক আয় করে ৬৫,০০০ ডলার তারা এই বেনিফিট পাওয়ার যোগ্য বলে উল্লেখ করা হয়েছে বাজেটে। ফলে বাজেটে এই খাতে সিটি অতিরিক্ত ৫৪ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। আগের ১২০. মিলিয়ন ডলারের সাথে উক্ত অর্থ যোগ করে এই খাতে মোট বরাদ্দ দেয়া হয়েছে ১৭৪. মিলিয়ন ডলার।

সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন বলেন, সাবওয়ে বা বাস ভাড়া ডলার অনেকের জন্য অত্যন্ত বেশি। তাদের জন্য এই বেনিফিটের পরিসর বাড়ানো হলো।

মেয়র জোহরান মামদানি বলেন, এই অর্ধেক ভাড়ার পরিসর বাড়ানোর উদ্দেশ্য হলো, আমরা ধীরে ধীরে ভাড়া ফ্রি করে দেয়ার প্রক্রিয়া শুরু করব।

Related Posts