বাবা—মা স্মরণীয় স্মৃতি তৈরি করতে পারেন || সামার ভেকেশনে ছেলেমেয়েরা কী করবে?

বাঙালী প্রতিবেদনঃ দেখতে দেখতে নিউইয়র্ক সিটির স্কুল শিক্ষার্থীদের সামার ভেকেশন বা গ্রীষ্মকালীন ছুটির দুই সপ্তাহ চলে গেল। ভেকেশন অর্থ কেবল বেড়ানো বা বইপত্র থেকে কিংবা পড়ালেখা থেকে দূরে থাকা নয়। স্কুল খোলা থাকার সময় প্রতিদিনই হোমওয়ার্ক থেকে শুরু করে পড়ালেখার প্রাত্যহিক টাস্ক থাকে। কিন্তু প্রাত্যহিক পড়ালেখার পাশপাশি গ্রেডভিত্তিতে ছাত্রছাত্রীদের অন্যান্য প্রস্তুতিও নিতে হয়। যেমন স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি, এসএটির জন্য, রিজেন্টস জন্য প্রস্তুতি। এর বাইরে থাকে নিজেকে এগিয়ে রাখার বিষয়টি। অর্থাৎ স্কুল খোলা থাকাকালে যা যা করা যায় না এমন কাজগুলো করার জন্য এই ভেকেশনকাল সবচেয়ে উপযোগী।

এই বয়সে বাংলাদেশী বংশোদ্ভুত ছেলেমেয়েরা মাবাবার ইচ্ছামাফিক কাজ করে। যেহেতু এই প্রতিবেদনটি অনেক ছেলেমেয়ে পড়তে পারবে না, তাই অভিভাবকরা তাদের সন্তানদের জন্য একটা কর্মসূচী তৈরি করে দিতে পারেন। সেই সাথে তারা সেইসব কর্মসূচী বাস্তবায়নের ব্যবস্থা করবেন। যেমনঃ

. ভেকেশনকালে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য স্পেশালাইজড হাইস্কুলের ভর্তি পরীক্ষার বা এসএটির প্রস্তুতির বিষয়ে অতিরিক্ত সময় দেয়া। প্রয়োজনে বিভিন্ন টিউটোরিয়ালে পাঠানোর ব্যবস্থা করা।

. পড়ালেখার কোনো বিকল্প নেই। ছেলেমেয়েরা যাতে এই ভেকেশনকালেও স্কুলের পাঠ্য ছাড়া অন্যান্য নানা বিষয়ের বই পড়ে, তার জন্য তাদের বইএর দোকানে নিয়ে যাওয়া, কিংবা লাইব্রেরিতে নিয়ে যেতে পারেন।

. ছেলেমেয়েদের বয়স অনুসারে বই দিয়ে তাদের নির্দেশ দেয়া বা অনুরোধ জানানো যে তারা যেন ভেকেশনর মধ্যে কমপক্ষে ৫টি বই পড়ে।

. ছেলেমেয়েদের নিউইয়র্ক সিটির ভেতরে অবস্থিত বিশ্ববিখ্যাত মিউজিয়মগুলোতে নিয়ে যেতে পারেন। যেমন আমেরিকান মিউজিয়ম অব নেচারাল হিস্ট্রি, মিউজিয়ম অব নিউইয়র্ক সিটি, মিউজিয়ম অব মডার্ন আর্ট, মেট্রোপলিটন মিউজিয়ম অব আর্ট, সলোমন গাগেনহাইম মিউজিয়ম, ইনট্রেপিড সি, এয়ার এন্ড স্পেস মিউজিয়ম, ন্যাশনাল মিউজিয়ম অব দ্য আমেরিকান ইন্ডিয়ান, এলিস আইল্যান্ড ইমিগ্রেশন মিউজিয়ম, হুইটনি মিউজিয়ম অব আমেরিকান আর্ট, /১১ মিউজিয়ম এন্ড মেমোরিয়াল, দ্য মরগ্যান লাইব্রেরি এন্ড মিউজিয়ম, ইত্যাদি।

. যাদের পক্ষে সম্ভব তারা ছেলেমেয়েদেরর নিয়ে যেতে পারেন আশেপাশের স্টেটে অবস্থিত বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি ট্যুর করতে। যেমন নিউইয়র্ক সিটির কলাম্বিয়া ইউনিভার্সিটি, কানেকটিকাটের নিউ হ্যাভেনে অবস্থিত ইয়েল ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটসের কেমব্রিজে অবস্থিত হার্ভার্ড ইউনিভার্সিটি এমআইটি, রোড আইল্যান্ডের প্রভিডেন্সে অবস্থিত ব্রাউন ইউনিভার্সিটি, নিউজার্সির প্রিন্সটনভিলে অবস্থিত প্রিন্সটন ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়ায় ইউপেন, মেরিল্যান্ডের বাল্টিমোরে অবস্থিত জন্স হপকিন্স ইউনিভার্সিটি ইত্যাদি।

. এছাড়াও অনেকেই ছেলেমেয়েদের নিয়ে যেতে পারেন ওয়াশিংটন ডিসিতে। সেখানে ক্যাপিটল বিল্ডিং, সুপ্রিম কোর্ট বিল্ডিং, লাইব্রেরি অব কংগ্রেস, স্মিথসোনিয়ান ইন্সটিটিউট সহ ওয়াশিংটন মনুমেন্ট, জেফারসন লিংকন মোমোরিয়াল এবং হোয়াইট হাউজ দেখার জন্য।

. ইতিহাসের ঐতিহ্য দেখার জন্য নিয়ে যেতে পারেন ফিলাডেলফিয়ার লিবার্টি বেল দেখানোর জন্য।

.     অনেকে এই ছুটির মধ্যে ছেলেমেয়েদের ছবি দেখাতে নিয়ে যেতে পারেন নিকটস্থ মুভি থিয়েটারে। মাসে মুক্তি পাচ্ছে বিশ্ববিখ্যাত মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র দ্য অডিসি। ছোটদের জন্য মুক্তি পাচ্ছে ডিজনির সিকুয়েল মোয়ানা, এনিমেটেড ছবি মিনিয়ন্স এন্ড মনস্টার্স, স্পাইডারম্যানঃ ব্র্যান্ড নিউ ডে ইত্যাদি।

মূল কথা ভেকেশন সময়টি যাতে স্কুল ছাত্রছাত্রীরা কিছু না কিছু শেখে, অর্জন করে এবং স্মরণীয় হয়ে থাকে সে বিষয়টি বাবামাদের মাথায় রাখতে হবে। কারণ যখন স্কুল খুলবে তারা যেন তাদের নতুন বন্ধুদের কাছে এমন কিছু বলতে পারে যা তাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলবে।

Related Posts