ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যের ওমনি কার্ড ডিজিটাল হল
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব এডুকেশন স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে সাবওয়ে ও বাসে চলাচলের জন্য আগে মেট্রোকার্ড, পরে ঙগঘণ কার্ড প্রদান করে। কিন্তু কার্ডের সমস্যা হলো, হারিয়ে গেলে নতুন কার্ড না পাওয়া পর্যন্ত পকেটের অর্থ ব্যয় করতে হয়। স্বল্প আয়ের পরিবারের অভিভাবকদের অনুরোধের ভিত্তিতে ডিপার্টমেন্ট অব এডুকেশন আগামী সেপ্টেম্বরে স্কুল খোলার দিন থেকে পাইলট প্রোগ্রাম হিসাবে ডিজিটাল ওমনি কার্ড শুরু করছে। প্রথম পর্যায়ে সিটির ৭টি স্কুলের শিক্ষার্থীদের এই ডিজিটাল কার্ড দেয়া হবে। তারপর পর্যায়ক্রমে অন্য স্কুলে দেয়া হবে।
নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব এডুকেশন এবং স্টেটের মেট্রোপলিটন ট্রান্সপার্টেশন অথরিটি প্রদত্ত এই ডিজিটাল কার্ডে বছরে ৩৬৫ দিন, প্রতিদিন চারটি ফ্রি রাইড পাওয়া যাবে। আগের মেট্রোকার্ডে প্রতিদিন নির্দিষ্ট সময়কালে ৩টি ফ্রি রাইড দেয়া হতো।
অনেক ছাত্র অভিযোগে জানিয়েছে পেপার মেট্রো বা ওমনি কার্ড হারিয়ে গেলে নতুন কার্ড পেতে মাস খানেক চলে যায়।
