৩ সন্তানকে সাথে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান গৌরী স্প্র্যাটের বিয়ে সম্পন্ন হয়েছে জুলাই। ঘরোয়া পরিবেশে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অভিনেতার সমুদ্রমুখী বাড়িতে বিয়ের আসর বসে। সময় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১৫০ অতিথি। সময় আমির খানের জীবনের নতুন অধ্যায়ের সূচনায় শামিল হন ছেলেমেয়েরা। আমিরকন্যা আইরা, ছেলে জুনায়েদ আজাদকে সঙ্গে নিয়ে আমির গৌরী বিয়ে সারেন। ছিল গৌরীর প্রথম পক্ষের ছেলে কুইনও। 

সম্পর্কে থাকা দীর্ঘদিনের বান্ধবী গৌরীকে ভরা বর্ষায় বিয়েতে রূপ দিলেন মিস্টার পারফেকশনিস্ট। বান্দ্রায় নিজের বাড়িতেই পরিবারপরিজনের উপস্থিতিতে বিয়ে সারলেন আমির খান গৌরী স্প্র্যাট।গালা পার্টিনয়, ঘরোয়া আয়োজনে ধুমধাম করেই চারহাত এক হলো। রোববার সকাল থেকেই অবিরাম বৃষ্টি মুম্বাইয়ে। সেই ঝড়বৃষ্টি মাথায় নিয়েই বলিউডের মিস্টার পারফেকশনিস্টের বিয়েতে এলেন স্ত্রীক আশুতোষ গোয়ারীকর, রাজকুমার হিরানী। উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি। ছাড়া অভিনেতার ইন্ডাস্ট্রিঘনিষ্ঠরা ছিলেন। ছিলেন তার প্রথম দুই পক্ষের সন্তানরা। কিন্তু তার প্রথম দুই স্ত্রী এলেন কি?

অভিনেতার বিয়ের যে ছবি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেখানে আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত কিংবা দ্বিতীয় স্ত্রী বলিউড পরিচালক কিরণ রাওকে দেখা যায়নি। একই চত্বরে বাড়ি তাদের। জেনেশুনেই কি এদিনের অনুষ্ঠান এড়িয়ে গেলেন তারা? যদিও হাতেগোনা কিছু জাতীয় সংবাদমাধ্যমের দাবিদুই স্ত্রীই উপস্থিত ছিলেন বিয়েতে। অপর এক সংবাদমাধ্যম দাবি করেছেরিনা এলেও কিরণ রাও আসেননি। 

তবে কোনো দাবিরই সঠিক প্রমাণ নেই। পাপারাজ্জিরা ঠায় দাঁড়িয়ে অভিনেতার বাড়ির সামনে। প্রত্যেক আমন্ত্রিতের ছবি ভিডিও তাদের লেন্সে বন্দি হয়েছে। এমনকি অনুষ্ঠানের ভেতরের ছবিও বেরিয়েছে বাইরে। তাহলে কিরণ রাও কিংবা রিনা দত্ত উপস্থিত থাকলে কি একবারও কারও ক্যামেরায় ধরা পড়তেন না তারা? সেই প্রশ্নই উঠছে বারবার। তবে আমিরের সঙ্গে প্রত্যেক স্ত্রী সন্তানের মধ্যে যে সুসম্পর্ক আছে, তার প্রমাণ একাধিকবার প্রকাশ্যেই পাওয়া গেছে। 

উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনার সঙ্গে বিয়ে হয় আমির। ২০০২ সালে তারা বিচ্ছেদ ঘোষণা করেন। প্রায় ১৬ বছরের বিবাহিত জীবন শেষ হলেও দুজনেই পরবর্তী সময়ে সন্তানদের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। এরপর ২০০৫ সালের ডিসেম্বর মাসে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আমির বিয়ে করেছিলেন কিরণ রাওকে। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০২১ সালে সেই সম্পর্কেও ইতি টানেন অভিনেতা। ২০২৬ সালে তৃতীয় বিয়ে সারলেন আমির খান।

তৃতীয় স্ত্রী কত সম্পত্তির মালিক?

বিভিন্ন ভারতীয় গণমাধ্যম তথ্য বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ম্যাজিকব্রিক্সের প্রতিবেদন অনুযায়ী, পেশায় ফ্যাশন স্টাইলিস্ট বিউটি সেলুন ব্যবসায়ী গৌরীর মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ থেকে ৪০ কোটি রুপি। সফল ব্যবসায়িক উদ্যোগ ফ্যাশন খাতের বিভিন্ন লাভজনক বিনিয়োগ থেকেই এই বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন তিনি।

৪৭ বছর বয়সি গৌরী স্প্র্যাট মূলত ভারতের ব্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তার মা ব্যাঙ্গালুরুতে একটি জনপ্রিয় বিউটি সেন্টার চালাতেন, যা তাকে পরবর্তীতে সৌন্দর্য ফ্যাশন শিল্পে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করে। সৌন্দর্য চর্চামূলক ব্যবসায় আসার আগে গৌরী পোশাক ডিজাইন কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পরবর্তীতে ২০০৭ সালে তিনি ভারতের বিখ্যাত বিউটি সেলুন চেইনবিব্লান্ট’—এর সহমালিক ব্যবস্থাপক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে বিব্লান্টের একটি সফল শাখা পরিচালনা করছেন। এর পাশাপাশিআমির খান প্রোডাকশনস’—এর বিভিন্ন সৃজনশীল প্রজেক্টে পরামর্শক হিসেবেও কাজ করছেন তিনি।

গৌরীর শিক্ষাগত পারিবারিক ব্যাকগ্রাউন্ডও বেশ বৈচিত্রময়। তার বাবা রবার্ট স্প্র্যাট তামিলব্রিটিশ এবং মা রীতা স্প্র্যাট পাঞ্জাবিআইরিশ বংশোদ্ভূত। ভারতের উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা শেষ করে তিনি লন্ডনে চলে যান এবং ২০০৪ সালে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ফটোগ্রাফির ওপর উচ্চতর ডিগ্রি নেন।

Related Posts