আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৭৯

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে যারা শিক্ষকতা গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ

. জুবায়ের হোসেন

টেক্সাস এএন্ডএম ইউনিভার্সিটির কলেজ অব ইঞ্জিনিয়ারিংএর মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইন্সট্রাকশনাল এসোসিয়েট প্রফেসর . জুবায়ের হোসেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, বুয়েট থেকে ২০০৩ সালে মেকানিকেল ইঞ্জিনিয়ারিংএ বি.এসসি. ইং এবং একই বিষয়ে একই ইউনিভার্সিটি থেকে এম.এসসি. ইং করেন ২০০৬ সালে। ২০১১ সালে ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানাশ্যাম্পেন থেকে মেকানিকেল ইঞ্জিনিয়ারিংএ পিএইচ.ডি করেন।

. হোসেন আহমেদ

টেনিসির ক্লার্কসভিলে অবস্থিত অস্টিন পিয়ে স্টেট ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং টেকনোলজির এ্যাসিস্ট্যান্ট প্রফেসর . হোসেন আহমেদ। তিনি চিটাগাং ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে মেকানিকেল ইঞ্জিনিয়ারিংএ বি.এস. এবং একই বিষয়ে এম.এস. করেন টেক্সাসের বুমন্টে অবস্থিত ল্যামার ইউনিভার্সিটি থেকে। এরপর মেকানিকেল এন্ড এনার্জি ইঞ্জিনিয়ারিংএ পিএইচ.ডি. করেন ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে।

. মো. আলী হায়দার

টেনিসির ক্লার্কসভিলে অবস্থিত অস্টিন পিয়ে স্টেট ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং টেকনোলজির এ্যাসিস্ট্যান্ট প্রফসর . মো. আলী হায়দার। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, বুয়েট থেকে ইলেক্ট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংএ বি.এসসি. করেন। . হায়দার এম.এস. করেন ইলেক্ট্রিকেল ইঞ্জিনিয়ারিংএ সাউথ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে। এরপর ইলেক্ট্রিকেল ইঞ্জিনিয়ারিংএ পিএইচ.ডি করেন ইউনিভার্সিটি অব নর্থ ডেকোটায়।

Related Posts