খামেনির দাফন অনুষ্ঠানে ৪ কোটি ৩০ লক্ষ মানুষ || যুদ্ধ বিরতির চুক্তি গার্বেজে

বিবিসি বাংলা প্রতিবেদনঃ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তবে দাফনের দিনও থামেনি যুক্তরাষ্ট্র ইরানের সংঘাত। বৃহস্পতিবারও উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও কমে গেছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।

যুক্তরাষ্ট্রের দাবি, তারা হরমুজ প্রণালির আশপাশসহ ইরানের ৯০টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান বলছে, গত দুই দিনে মার্কিন হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সাথে যুদ্ধবিরতির সমঝোতা স্মারক শেষ। অন্য কথায় এই চুক্তি এখন গার্বেজে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছিও হামলা হয়েছে। তবে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

জবাবে ইরান জানিয়েছে, তারা কুয়েত, বাহরাইন কাতারে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পরে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কুয়েত, জর্ডান ইরাকেও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

খামেনিকে শেষ বিদায়

ছয় দিনের শোক অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার উত্তরপূর্ব ইরানের মাশহাদ শহরে আলী খামেনিকে দাফন করা হয়। লাখো মানুষ রাস্তায় নেমে শেষ শ্রদ্ধা জানান।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরাইলের যৌথ হামলার প্রথম দিকেই নিহত হন খামেনি।

এদিকে কুয়েত, বাহরাইন কাতার জানিয়েছে, মার্কিন হামলার পর ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার মুখে পড়েছে তারা। বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, কুয়েত একাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন ভূপাতিত করার দাবি করেছে, আর কাতার নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

অন্যদিকে বৃহস্পতিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় কোনারাক বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় এক কর্মকর্তা জানান, সেখানে নৌবাহিনীর একটি ঘাঁটিতেশত্রুপক্ষহামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা বিবিসিকে বলেছেন, সাম্প্রতিক সময়ে তারা ইরানে কোনো নতুন হামলা চালায়নি।

হরমুজে জাহাজ চলাচলে বড় ধাক্কা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সাম্প্রতিক হামলার উদ্দেশ্য ছিল ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা আরও দুর্বল করা। তাদের দাবি, উপকূলীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক সরবরাহ অবকাঠামোসহ ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

ট্যাংকার মালিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারট্যাঙ্কোর মেরিন পরিচালক ফিল বেলচার জানান, সংঘাত বাড়ার পর ওমান উপকূলঘেঁষা দক্ষিণ রুট দিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করা জাহাজের সংখ্যা এখন এক অঙ্কে নেমে এসেছে।

তার ভাষ্য, বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৩০টি জাহাজ চলাচল করছে। এক সপ্তাহ আগে যেখানে ছিল প্রায় ৭০টি, আর যুদ্ধ শুরুর আগে ছিল প্রায় ১৩০টি।

বিবিসিকে তিনি বলেন, সংঘাত কেবল ব্যবসাকেই নয়, সমুদ্রে কর্মরত নাবিকদেরও মারাত্মকভাবে প্রভাবিত করছে।

চুক্তি কার্যত ভেঙে পড়ার পথে

গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এতে ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল এবং ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় ছিল। কিন্তু নতুন করে হামলাপাল্টা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওই যুদ্ধবিরতিএখন শেষ তিনি সাংবাদিকদের বলেন, আমি আর তাদের সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। তারা চুক্তির সম্মান রাখবে কি না, সেটাই বড় প্রশ্ন।

জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে লিখেছেন, অশালীন কথার জবাব আমরা অশালীনভাবে দিই না; জবাব দিই কাজের মাধ্যমে, নির্ভীকভাবে।

যদিও ৬০ দিনের আলোচনাসময়সীমা এখনো শেষ হয়নি। তবে ট্রাম্প মনে করছেন, নতুন করে আলোচনা চালিয়ে যাওয়াসময়ের অপচয়

খামেনির শেষকৃত্যে যোগ দিয়েছেন কোটি ৩০ লাখ মানুষ

ছয় দিনের শোকানুষ্ঠান শেষে বৃহস্পতিবার উত্তরপূর্ব ইরানের মাশহাদ শহরে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হয়। মাশহাদে লাখো মানুষ রাস্তায় নেমে শেষ শ্রদ্ধা জানান। সব মিলিয়ে এই শোকানুষ্ঠানে যোগ দেন কোটি ৩০ লাখ মানুষ। ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তথ্য জানিয়েছে।

ইরানের প্রেস টিভির দাবি, ‘এর আগে বিশ্ববাসী কোনো নেতার মৃত্যুকে ঘিরে এত মানুষের শোকমিছিল দেখেনি।

তেহরান, কোম, নাজাফ, কারবালা মাশহাদএই পাঁচ শহরে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা হয়।

গত শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে রাষ্ট্রীয় শেষকৃত্য শুরু হয়। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির কফিন রাখা হয়েছিল।

Related Posts