JUST&T MARRIED টেইলর ও ট্রেভিস

বাঙালী প্রতিবেদনঃ মাঝে মাঝে কিছু বিয়ে বিশ্বজুড়ে আপামর মানুষের হৃদয়ে অন্য এক শিহরণ তৈরি করে। এমন একটি বিয়ের ঘটনা একটি আনন্দমুখর পরিবেশের তৈরি করল নিউইয়র্কে। সময়ের বিশ্ব পপসংগীত জগতের হার্টথ্রব টেইলর সুইফট এবং তিনবারের সুপারবৌল চ্যাম্পিয়ন খেলোয়াড় ট্রেভিস কেলসি জীবনের গাঁটছড়া বাধলেন ম্যানহ্যাটানের মেডিসন স্কয়ার গার্ডেনে। গত সপ্তাহে আমেরিকার ২৫০ বছর পূর্তির প্রাক্কালে অর্থাৎ আগের সন্ধ্যায় যখন ভিতরে বিয়ের মিউজিক বাজছে, তখন বাইরের বিশাল বিলবোর্ডে গোলাাপি ব্যাকগ্রাউন্ডের ওপর ভেসে ওঠেঔটঝঞ্ঞ গঅজজওঊউ!” শুধু একটি নয় কয়েকটি বিলবোর্ডে এই লেখা ভেসে ওঠে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায়। এই সময় মেডিসন স্কয়ার গার্ডেনের সামনের রাস্তা বন্ধ করে দেয়া হয়। পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ এই লেখা দেখে ভাবলেন নিশ্চয় বানান ভুল হয়েছে। কিন্তু না ঔঁংঃএর পাশে আরেকাট বসানো হয়েছে। অর্থাৎ টেইলর এন্ড ট্রেভিস এর অদ্যাক্ষর।

উল্লেখ্য কয়েক মাস ধরেই টেইলর সুইফট বিয়ে করতে যাচ্ছেন বলে খবর বের হচ্ছিল বারবার। কিন্তু শেষ পর্যন্ত জুলাই বিয়ে হয়ে গেল। বিয়ে অফিশিয়েটেড করেন অভিনেতা এডাম স্যান্ডলার। এই বিয়েতে কোনো ব্রাইডসমেইড বা গ্রুমসমেন ছিল না। টেইলরের সাথে ছিলেন তার ভাই অস্টিন সুইফট আর ট্রেভিসের সাথে তার ভাই জেসন কেলসি। বিয়ের ঘন্টাখানেক আগে একটি সিলভার শেভ্রলেট সাবআরবান গাড়িতে তারা মেডিসন স্কয়ার গার্ডেনে পৌঁছান। 

উল্লেখ্য টেইলর সুইফট এবং ট্রেভিস কেলসি দুজনেরই বয়স ৩৬ বছর। এটাই তাদের প্রথম বিয়ে। এই পপ সুপারস্টার এবং ফুটবল সুপারস্টার ডেটিং শুরু করেন ২০২৩ সাল থেকে।

তাদের এই বিয়ে উপলক্ষে ঐদিন সন্ধ্যায় এম্পায়ার স্টেট বিল্ডিং সজ্জিত করা হয় হালকা নীল রঙের আলো জ্বেলে।

Related Posts