সামার ভেকেশনে ৪ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে বিনামূল্যে ব্রেকফাস্ট ও লাঞ্চ বিতরণ

বাঙালী প্রতিবেদনঃ বছরও সামার ভেকেশনে স্কুল বন্ধ থাকলেও নিউইয়র্ক সিটির ১৮ বছরের কম বয়সীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে খাবার দেয়া হচ্ছে। নিউইয়র্ক সিটির নির্বাচিত পাবলিক স্কুলে, কম্যুনিটি পুল সেন্টারে, পার্কে পাবলিক লাইব্রেরিতে এই খাবার প্রদান করা হচ্ছে। সপ্তাহে দিন সোমবার থেকে রবিবার পর্যন্ত এই খাবার প্রদান করা হচ্ছে। গত ২৯ জুন শুরু হয়েছে, দেয়া হবে সেপ্টেম্বর পর্যন্ত। এর জন্য নাম রেজিস্ট্রেশন করতে হবে না, কোনো আইডি চাওয়া হবে না বা কোনো কাগজপত্রও দেখাতে হবে না। প্রতিদিন ব্রেকফাস্ট লাঞ্চ প্রদান করা হচ্ছে।

ব্রেকফাস্ট দেয়া হচ্ছে সকাল ৮টা থেকে সকাল সোয়া ৯টা পর্যন্ত। আর লাঞ্চ দেয়া হচ্ছে সকাল ১১টা থেকে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত। যারা জানতে চান তাদের নিকটস্থ কোন্ স্কুলে, লাইব্রেরিতে বা পার্কে এই খাদ্য দেয়া হচ্ছে তারা ৩১১ ফোন করে, জিপ কোড বললে জানিয়ে দেবে। যাদের কম্পু্যটার আছে তারাঋরহফ ঋৎবব গবধষ খড়পধঃরড়হ ঘবধৎ ুড়ঁটাইপ করে গুগল করলে জানতে পারবেন।

এছাড়াও ২৯ জুন থেকে সপ্তাহে দিনই নিউইয়র্ক সিটির বরোর বিভিন্ন লোকেশনে ফুড ট্রাক থেকেও বিনামূল্যে ব্রেকফাস্ট লাঞ্চ দেয়া হচ্ছে। তবে ফুড ট্রাক থেকে মিল দেয়ার সময়সূচী হলো সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আর শনি রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এই ফুড ট্রাক থাকছে ব্রুকলীনে প্রসপেক্ট পার্কে (পার্কসাইড ওশেন এভেন্যু), কুইন্সে ফ্লাশিং মেডো করোনা পার্কে (১১১ স্ট্রিট ৫৫ এভেন্যু), ব্রংক্সে হ্যাফেন পার্কে (ইলাই এভেন্যু হ্যামার্সলি এভেন্যু), ম্যানহ্যাটানে স্যারা ডি. রুজভেল্ট পার্কে (ক্রিস্টি ফরসাইদ স্ট্রিট) এবং স্ট্যাটেন আইল্যান্ডে ক্লোভ লেকস পার্কে (ভিক্টরি বুলোভার্ড ক্লোভ রোডের পশ্চিমে)

নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের ওয়েবসাইটে বলা হয়েছে, অধিকাংশ লোকেশনে হালাল খাবার পাওয়া যাবে। বিস্তারিত জানতে ংপযড়ড়ষং.হুপ.মড়া ভিজিট করতে পারেন।

Related Posts