রবিবার জ্যাকসন হাইটসে বিনামূল্যে ফ্লু শট প্রদান
নিউইয়র্কঃ হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের ক্রমাগত চতুর্দশ বর্ষের ২১তম ভ্যাকসিন কর্মসূচি, ফ্রী ফ্লু ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন ২৫ অক্টোবর বিকেল ৫টা থেকে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত জ্যাকসন হাইটসে (৩৭—২২ ৭৩ৎফ ংঃৎববঃ ২হফ ভষড়ড়ৎ, ঝঁরঃব—২অ) অনুষ্ঠিত হবে। মানবাধিকার স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের উদ্যোগে ওয়ালগ্রিন ফার্মেসির স্পন্সরশিপে এই কর্মসূচি অনষ্ঠিত হবে। ওয়ালগ্রিন ফার্মেসি ম্যানেজার ফার্মাসিস্ট কর্টিজা শাহ নিজে এই কর্মসূচিতে উপস্থিত থেকে ভ্যাকসিন প্রদান করবেন।
প্রতি বছর হাজার হাজার মানুষ এই সিজনাল ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান উত্তর আমেরিকায়। ‘মানুষ মানুষের জন্য’ শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের এই মহতী উদ্যোগ গত ১৪ বছর যাবত ধারাবাহিকভাবে চলে আসছে।
কমিউনিটিতে এই কর্মসূচিকে ফলপ্রসূ করতে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোঃ সোলায়মান আলী ও সাধারণ সম্পাদক তপন কুমার সেন। সংবাদ বিজ্ঞপ্তির।
