আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৯৪

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ

প্রফেসর এহসান হক

নিউইয়র্কের ইউনিভার্সিটি অব রচেস্টারের হাজিম স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড এপ্লাইড সাইন্সেসের ডিপার্টমেন্ট অব কম্পু্যটার সাইন্সের প্রফেসর ড. এহসান হক। তিনি ২০১৩ সালে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি বা এমআইটি থেকে পিএইচডি করেন। তার পিএইচডি’র থিসিস ছিল ‘কম্পু্যটার টু হেলপ উইথ কনভারসেশন্স: ইফেকটিভ ফ্রেমওয়ার্ক টু এনহ্যান্স হিউম্যান ননভারবাল স্কিলস’। ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত জর্জেন ইন্সটিটিউট অব ড্যাটা সাইন্সে কিছুদিন ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেন।

প্রফেসর আবদুল্লাহ এ. মুইন

ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোর ডিপার্টমেন্ট অব কম্পু্যটার সাইন্সের প্রফেসর এবং এসোসিয়েট ডিপার্টমেন্ট চেয়ার ড. আবদুল্লাহ এ. মুইন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে কম্পু্যটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংএ বিএস করেন ২০০৬ সালে। ২০১২ সালে কম্পু্যটার সাইন্সে পিএইচডি করেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া রিভারসাইড থেকে।

প্রফেসর দেওয়ান আহমেদ

ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার শার্লোট ক্যাম্পাসের কলেজ অব কম্পু্যটিং এন্ড ইনফর্মেটিকসের কম্পু্যটার সাইন্স ডিপার্টমেন্টের টিচিং প্রফেসর এবং একাডেমিকসের এসোসিয়েট চেয়ার ড. দেওয়ান আহমেদ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে কম্পু্যটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংএ বি.এসসি. ও এম.এসসি. করেন। পরে ক্যানাডার ইউনিভার্সিটি অব অটোয়া থেকে কম্পু্যটার সাইন্সে পিএইচ.ডি করেন।

Related Posts