রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা সম্মাননা জানাবে মুত্তালিব বিশ^াসকে

বাঙালী প্রতিবেদনঃ বরেণ্য সঙ্গীতজ্ঞ শিক্ষক মুত্তালিব বিশ্বাসকে সংবর্ধনা জানাবে ঢাকায় বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। আগামীকাল রবিবার তাঁকে এই সংবর্ধনা জানানো হবে জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব ২০২৬এ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই উৎসবের নামআলোর পানে প্রাণের চলা বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা থেকে জানানো হয়েছে, এই উৎসবে স্বনামধন্য বরেণ্য শিল্পীদের সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক রবীন্দ্রসংগীত শিল্পী শিক্ষকবৃন্দ যোগ দেবেন। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি . মকবুল হোসেন সাধারণ সম্পাদক সালমা আকবরের পক্ষ থেকে এই খবর জানা গেছে।

উল্লেখ্য মুত্তালিব বিশ্বাস ২০০০ সাল থেকে নিউইয়র্কে মেয়ে বিশ্বাস কেতকী ফারহানার সাথে বাস করেন। তবে ২০২০ সালে প্যান্ডেমিকের সময় থেকে ঢাকায় কনিষ্ঠ মেয়ে বিশ্বাস করবী ফারহানার সাথে বাস করছেন। ৯১ বছর বয়সী এই সংগীতগুরু এখন বছরের অর্ধেক সময় নিউইয়র্কে বাস করেন।

Related Posts