কুইন্সে ডেমোক্রেটিক কাউন্টি কমিটিতে লড়ছেন খোরশেদ

ইউএসএনিউজঃ নিউইয়র্কের কুইন্সে আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটিক কাউন্টি কমিটি মেম্বার পদে প্রার্থী হয়েছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট খোরশেদ খন্দকার। তিনি কুইন্সের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট২৯ এবং ইলেকশন ডিস্ট্রিক্ট৪৩ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৩ জুন এই প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে তার মনোনয়নপত্র নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশন কর্তৃক গৃহীত হয়েছে। খোরশেদ খন্দকার কুইন্সের বর্তমান অ্যাসেম্বলিউয়োম্যান অ্যালিসিয়া হাউন্ডম্যানের প্রতিনিধিত্বাধীন এলাকা থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

খোরশেদ খন্দকার অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল) এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। দীর্ঘদিন ধরে তিনি কমিউনিটি উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার প্রার্থিতাকে সমর্থন জানিয়েছেন অ্যাসালএর প্রতিষ্ঠাতা এমেরিটাস প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন।

কমিউনিটির অনেকের মতে, তার এই প্রার্থিতা যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশীআমেরিকানদের প্রতিনিধিত্ব আরও জোরদার করবে এবং অন্যদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করবে।

Related Posts