বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
নিউইয়র্কঃ বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি, বোর্ড অব ট্রাস্টি ও নির্বাচন কমিশনের যৌথ সভা গত ৩ মে রবিবার বিকেলে বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ নেওয়াজ। সভা যৌথভাবে পরিচালনা করেন সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সভায় কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ—সাধারণ সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরি সদস্য— হারুনুর রশিদ (চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাসান খান।
বোর্ড অব ট্রাস্টির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শাহ নেওয়াজ ও সদস্য কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বোরহান, আব্দুর রহিম হাওলাদার, ডা. এনামুল হক, জুনাইদ চৌধুরী, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবীব এবং নাঈম টুটুল।
নির্বাচন কমিশন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, কমিশনের সদস্য বদরুল এইচ খান, মিঠু হামিদ, মিয়া মোঃ দুলাল।
সভার শুরুতেই নব গঠিত নির্বাচন কমিশনকে কার্যকরী পরিষদ ও বোর্ড অব ট্রাস্টির সদস্যদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন সভাপতি আতাউর রহমান সেলিম। এ সময় নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের হাতে তাদের নিয়োগ ও পরিচয়পত্র তুলে দেন কার্যকরী পরিষদের সদস্যরা।
পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের তার শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় তিনি তাকে প্রধান নির্বাচন কমিশনার করা ও কমিশনের বাকি সদস্যদের মনোনীত করায় সোসাইটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি বলেন, বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্রকে সমুন্নত রেখে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রবাসী বাংলাদেশীদের উপহার দিতে চাই। তবে এসব কিছু কোনভাবেই আমাদের একার পক্ষে সম্ভব হবে না যদি না আমরা সকলের সর্বাত্মক সহযোগিতা পাই।
এছাড়াও উপস্থিত অন্য কমিশনাররাও তাদের বক্তব্যে সোসাইটির কর্মকর্তা ছাড়াও প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ বোর্ড সদস্যরা নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন সর্ব অবস্থায় নির্বাচন কমিশনকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে এবং সংগঠনের গঠনতন্ত্রকে সমুন্নত রেখে তাদের দায়িত্ব পালন করতে হবে।
এদিকে সংগঠনের সভাপতি, সিনিয়র সহ—সভাপতি, সাধারণ সম্পাদকসহ কর্মকর্তারা তাদের বক্তব্যে নির্বাচন কমিশনারের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কমিশন সদস্যদের আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তির।
