কিউরেটর কায়সার কামাল || মূলধারায় বাংলাদেশী শিল্পীদের রেসিডেন্সি

তাজুল ইমামঃ নিউইয়র্কের গভর্নর্স আইল্যান্ড আর্টসেরঅর্গানাইজেশনস ইন রেসিডেন্সপ্রোগ্রামে এবার যোগ দিচ্ছে বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরাম। প্রতি বছর মে থেকে অক্টোবর পর্যন্ত ২০টিরও বেশি শিল্প সাংস্কৃতিক সংগঠন গভর্নর্স আইল্যান্ডের প্রাকৃতিক পরিবেশে ঐতিহাসিক বাড়িগুলোতে এই প্রোগ্রামের মাধ্যমে কাজ করার সুযোগ পায়। তারা এখানে ফ্রি প্রদর্শনী করে, সবার জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে, আর শিল্পীদের থাকার কাজ করার সুযোগ করে দেয়। 

আগামী ১০ বছরে, নিউইয়র্ক সিটি গভর্নর্স আইল্যান্ড ট্রাস্টের লক্ষ্য এই মৌসুমী আয়োজনকে সারা বছর চালু রেখে একটি স্থায়ী সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করা।

বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরামের (ইঅঅঋ) এবারের মৌসুমী চিত্রপ্রয়াসের শিরোনামঃনদী বন্দর এবং আমাদের প্রবাহিত জীবনের গল্প’ (ইবঃবিবহ জরাবৎ ধহফ ঐধৎনড়ৎ: ঝঃড়ৎরবং ঞযধঃ ঈধৎৎু টং) এই বিষয়কে উপজীব্য করে ছবি আঁকতে হবে শিল্পীদের, এরকম একটি গাইডলাইন পূর্বনির্ধারিত করেছে নিউইয়র্ক সিটি আইল্যান্ড ট্রাস্ট। তবে অংকন শৈলী ছবির ভাবধারা নির্মাণের (বিমূর্ত অথবা বাস্তবানুগ) পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। নদীমাতৃক দেশ থেকে আগত অভিবাসীদের স্মৃতিকাতরতাকে সম্মান জানানোর এই সিদ্ধান্ত অভূতপূর্ব নিঃসন্দেহে। শিল্পীদের ঐকান্তিক নিষ্ঠা বদলে দেবে এবারের আয়োজন। নদীর স্রোতের মত বয়ে আনবে জীবনের স্বপ্ন, সাধ, মনন ঐতিহ্য মিলে যাবে ভিন্ন গোলার্ধের সাংস্কৃতিক পরিমন্ডলে

মূলধারায় আর্টিস্ট ফোরামের এই অর্জনের কৃতিত্ব শিল্পী কায়সার কামাল জুয়েলের। নিউইয়র্ক সিটি গভর্নর্স আইল্যান্ড ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় এবারের আয়োজনের কিউরেটর তিনি। আর্টিস্ট ফোরামের শিল্পীরাও বিপুল উৎসাহে ছবি এঁকেছেন। যাঁচাই বাছাইও হয়েছে। অর্থাৎ ছবির মান সমুন্নত রাখার বিষয়ে সচেতন রয়েছেন শিল্পীরা। ছয় মাসের এই রেসিডেন্সি প্রোগ্রামের সার্বিক আয়োজনের জন্য ফোরামের শিল্পীদের নিয়ে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

আমাদের কমিউনিটির সবার দৃষ্টি আকর্ষণ করছি। ছয় মাস ধরে চলবে এই চিত্র প্রদর্শনী। যে কোনো উইকএন্ডে সবান্ধবে, সপরিবারে চলে আসুন। ব্যাটারী পার্ক থেকে ফেরিতে চেপে স্ট্যাচু অব লিবার্টি ঘেঁষে পৌঁছে যাবেন গভর্নর্স আইল্যান্ডে। ট্যুরিস্টদের জন্য জনপ্রিয় গন্তব্য এই দ্বীপে দিনভর নানা রকম উৎসব চলবে। ছোট বড় সকলের জন্যই একটা আনন্দময় দিন কাটিয়ে যান।

Related Posts