কিউনির সিটিজেনশিপ নাউ! কর্মসূচি ১৬ মে
বাঙালী প্রতিবেদনঃ সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক কিউনির সিগনেচার প্রোগ্রাম ‘সিটিজেনশিপ নাউ!’এর এ বছরের কর্মসূচী চালু হচ্ছে। আগামী ১৬ মে শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিনামূল্যে এই কর্মসূচীতে সেবা প্রদান করা হবে।
কিউনি’র পক্ষ থেকে সিটিজেন হতে ইচ্ছুক গ্রিনকার্ডধারীদের উদ্দেশে বলা হয়েছে, আমেরিকান স্বপ্নের পথে যাত্রায় হাল ছাড়বেন না। সিটিজেনশিপ গ্রহণ করুন। কিউনির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, আপনার আবেদনপত্র সম্পূর্ণ করতে একজন ইমিগ্রেশন এটর্নির সাথে এ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। এ্যাপয়েন্টমেন্টসহ এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিজিট করা যেতে পারে পঁহু.বফঁ/পধষষনধপশ ওয়েবসাইট অথবা ফোন করতে পারেন ৬৪৬—৬৬৪—৯৪০০ কিংবা টেক্সট করা যেতে পারে ৯২৯—৩৩৪—৩৭৮৪ নম্বরে।
