মেট গালায় নিউইয়র্কে ফ্যাশন মেলা

জাঁকজমক বৈচিত্রপূর্ণ পোশাক, গয়না ঝকঝকে, আর নিউইয়র্কের হেয়ারস্টাইলিস্ট মেকআপ শিল্পীর উপস্থাপনা; আর সবকিছুই মেট গালা ২০২৬এর জন্য। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় আয়োজন হিসেবে পরিচিত এই অনুষ্ঠান। গত মে রাতে প্রায় ৪৫০ জন তারকা অতিথি অংশ নেন মেট গালায়। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে প্রতি বছর এই আয়োজন করা হয়।

এবারের মেট গালার সহসভাপতি হিসেবে ছিলেন সংগীতশিল্পী বেয়ন্সে, অভিনেত্রী নিকোল কিডম্যান এবং টেনিস তারকা ভেনাস উইলিয়ামস। এবারের ড্রেস কোড নির্ধারণ করা হয়েছিল— ‘ঋধংযরড়হ ওং অৎঃবাফ্যাশনই শিল্প

২০২৬ সালের মেট গালার থিমঈড়ংঃঁসব অৎঃ একই নামে জাদুঘরের নতুন প্রদর্শনীতে পাঁচ হাজার বছরের ইতিহাসজুড়ে ৪০০টি পোশাক শিল্পবস্তু প্রদর্শিত হয়।

২০১৬ সালের পর এবারই প্রথম মেট গালায় অংশ নেন বেয়ন্সে। অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কস্টিউম ইনস্টিটিউটের বসন্তকালীন প্রদর্শনীর উদ্বোধন করে, যা জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে এবং ইনস্টিটিউটটির প্রধান অর্থায়নের উৎস হিসেবে কাজ করবে। এবারের আয়োজনে সহসভাপতি পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস।

প্রথা অনুযায়ী, মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় মেট গালা। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে তারকারা রেড কার্পেটে হাজির হতে শুরু করেন। হলিউড, সংগীত, ক্রীড়া ফ্যাশন জগতের অসংখ্য তারকার উপস্থিতি অংশ নেন এতে।

অতিথিদের জন্য ছিলো ডিনার, ককটেল, সরাসরি সংগীত পরিবেশনা এবং নতুন প্রদর্শনী ঘুরে দেখার সুযোগ।

ভোগ ম্যাগাজিন এবারও রেড কার্পেটের লাইভস্ট্রিম সম্প্রচার করে। উপস্থাপনায় ছিলেন অ্যাশলি গ্রাহাম, কারা ডেলিভিন এবং লা লা অ্যান্থনি।

ভোগের ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি ইউটিউব টিকটকেও সরাসরি সম্প্রচার দেখা যায় মেট গালা। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ইনস্টাগ্রাম টিকটকে নিজস্ব লাইভ কাভারেজ পরিচালনা করে।

মেট গালা তুলনামূলক ছোট পরিসরের আমন্ত্রণভিত্তিক অনুষ্ঠান। সাধারণত প্রায় ৪৫০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। একটি টেবিলের মূল্য শুরু হয় প্রায় লাখ ৫০ হাজার ডলার থেকে, আর ব্যক্তিগত টিকিটের দাম প্রায় ৭৫ হাজার ডলার। তবে বেশিরভাগ তারকাকেই নিজ খরচে টিকিট কিনতে হয় না। বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড তাদের অতিথি হিসেবে তারকাদের আমন্ত্রণ জানায়। কোনো তারকা যদি নির্দিষ্ট ব্র্যান্ডের পোশাক পরে তাদের টেবিলে বসেন, সেটি ব্র্যান্ডটির জন্য বড় ধরনের প্রচারণা হিসেবে কাজ করে।

তবে শেষ পর্যন্ত প্রতিটি আমন্ত্রণ অনুমোদনের দায়িত্ব থাকে ফ্যাশন জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব আনা উইনটুরের হাতে। ১৯৯৫ সাল থেকে তিনি মেট গালার চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের কিছু নজরকাড়া ছবি। ছবিগুলো দেখে অনেকেই ধারণা করেন, এবারের মেট গালায় আবারও হাজির হয়েছেন তিনি। কিন্তু পরে জানা যায়, সেগুলো বাস্তব নয়; বরং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

জানা গেছে, বর্তমানে নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকায় এবারের আয়োজনে অংশ নেননি আলিয়া। একই ধরনের বিভ্রান্তি ছড়ায় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরেও। তার নাম ব্যবহার করে ছড়ানো ছবিগুলোও ছিল কৃত্রিমভাবে তৈরি। তিনি তখন পরিচালক এস এস রাজামৌলির নতুন সিনেমার কাজে ব্যস্ত ছিলেন বলে জানা গেছে।

তবে ভারত থেকে কয়েকজন পরিচিত মুখ সত্যিই অংশ নেন এবারের মেট গালায়। তাদের মধ্যে ছিলেন করন জোহর, মণীশ মালহোত্রা, ঈশা আম্বানি, নাতাশা পুনাওয়ালা এবং অনন্যা বিরলা।

উল্লেখ্য, আলিয়া ভাট প্রথম মেট গালায় অংশ নেন ২০২৩ সালে। সে সময় ডিজাইনার প্রবল গুরুংয়ের তৈরি মুক্তাখচিত গাউনে প্রশংসা কুড়ান তিনি। আর ২০২৪ সালে সবিয়াসাচি মুখার্জির ডিজাইন করা আধুনিক ঢঙের শাড়িতে নজর কাড়েন।

এদিকে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়েও অংশগ্রহণের গুঞ্জন থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় শাহরুখ খানএর সঙ্গেকিংসিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

Related Posts