নিউইয়র্কে বাংলাদেশীর ১৫ বছর কারাদন্ড

বাঙালী প্রতিবেদনঃ বৃহস্পতিবার ডিপার্টমেন্ট অব জাস্টিসের অফিস অব পাবলিক এফেয়ার্সের ওয়েবসাইটে দেয়া  এক সংবাদে এসেছে বাংলাদেশে একটি খুনের বিচারের খবর। খবরে বলা হয়েছে, ২০২১ সালের জুন মাসে গ্যানেট রোজারিও নামের ৫৪ বছর বয়সী এক বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকার নাগরিককে খুনের দায়ে ১৫ বছর কারাদন্ড দেয়ার ঘোষণা দেন এ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেল . টাইসন ডুভা ইউএস এটর্নি জেনারেল ক্লেটন। নিউইয়র্ক লস এঞ্জেলেসের এফবিআই ফিল্ড অফিস এই খুনের তদন্ত করে।

কোর্ট ডকুমেন্ট অনুযায়ী, বাংলাদেশের মুন্সিগঞ্জে সম্পতি নিয়ে সৃষ্ট বিবাদে গ্যানেট রোজারিও শর্টগান ব্যবহার করে তার চাচা মাইকেল রোজারিওকে হত্যা করে। তারা দুজনই আমেরিকার ন্যাচারালাইজড সিটিজেন। ২০২১ সালে দুইজনই বাংলাদেশে গিয়ে যে বাড়ি নিয়ে তারা বিবাদমান ছিল সেখানে অবস্থান করছিল। এই বিবাদ চলছিল এর এক বছর আগে থেকে।

ডিপার্টমেন্ট অব জাস্টিসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ২০২১ সালের ১১ জুন গ্যানেট রোজারিও বাড়ির বাইরে গিয়ে সিগারেট খাওয়ার সময় ভেতর থেকে তাকে গালাগাল করতে শোনেন। ক্ষিপ্ত হয়ে গ্যানেট জানালা দিয়ে তার চাচা মাইকেলকে গুলি করলে গুলি তার পেটে লাগে। তিনি ঘটনা স্থলেই মারা যান।

২০২৩ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ফিরলে পরের বছর ২০২৪ সালের এপ্রিলে গ্যানেটের বিরুদ্ধে হত্যা মামলা হয়। ঢাকাস্থ এফবিআইএর লেগাল এটাচে এবং জাস্টিস ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল এফেয়ার্স এই মামলায় সহায়তা করে। বাংলাদেশ সরকারও এই মামলায় সহায়তা করায় জাস্টিস ডিপার্টমেন্ট ধন্যবাদ জানায়।

Related Posts