রাষ্ট্রপতি জিয়ার প্রাণ দিবস উপলক্ষে ১০০০ জায়নামাজসহ || নিউইয়র্কে ৭ হাজার মানুষের মধ্যে খাদ্য বিতরণ

নিউইয়র্ক (ইউএনএ) বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরোত্তম) ৪৫তম শাহাদৎ বার্ষিকী স্মরণে প্রতি বছরের মতো এবছরও ৩০ মে জ্যাকসন হাইটস এলাকাবাসী দোয়া মাহফিল খাবার বিতরণ কর্মসূচী গ্রহণ করে। এদিন হাজার লোকের জন্য খাবার এবং হাজার জায়নামাজ বিতরণ করা হয় বলে আয়োজকরা জানান। 

জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে আয়োজিত অনুষ্ঠান বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সদস্য সচিব আমানত হোসেন আমান। দোয়া মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ইতিপূর্বে মৃত্যুবরণকারী দেশের সকল জাতীয় নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করা হয়। 

দোয়ার আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ট্রাস্টিবোর্ডের সাবেক চেয়ারম্যান এম আজিজ, মূলধারার রাজনীতিক এটর্নি মঈন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, বিশিষ্ট রাজনীতিক আলাউদ্দিন বুলু, গিয়াস আহমেদ, জসিম ভূইয়া, গিয়াস উদ্দিন, আবু সাঈদ আহমদ, গোলাম ফারুক শাহীন, আমিনুল ইসলাম স্বপন, সৈয়দা মাহামুদা শিরিন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, জেবিবিএ নেতা ফাহাদ সোলায়মান, জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি শাকিল মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ নমী, অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী সারোয়ার খান বাবু, আহ্বায়ক দেওয়ান মনির, তত্ত্বাবধায়ক এজাজুল ইসলাম নাঈম প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন সৎ, দেশপ্রেমিক নন্দিত রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ এবং তাঁর বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি জ্যাকসন হাইটস এলাকাবাসীর সর্বজনীন উদ্যোগের প্রশংসা করেন। 

অনুষ্ঠানে একদিকে দেশী-বিদেশী সর্বস্তরের মানুষের মাঝে তবারক বিতরণ অপরদিকে জায়নামাজ বিতরণ করা হয়। 

জ্যামাইকাবাসী

নিউইয়র্ক (ইউএনএ) বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরোত্তম) ৪৫তম শাহাদৎ বার্ষিকী স্মরণে বিগত কয়েক বছরের মতো এবছরও কুইন্সের জ্যামাইকায় দোয়া মাহফিল তবারক হিসেবে খাবার বিতরণ করা হয়েছে। ২৯ মে শুক্রবার বাদ জুমা হিলসাইড এভিনিউ ১৬৮ স্ট্রীটের কর্ণারে জ্যামাইকাবাসীর উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। এদিন হাজারেরও বেশি লোকের জন্য খাবার বিতরণ করা হয় বলে আয়োজকরা জানান। 

এই অনুষ্ঠানে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) খতিব ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। দোয়া মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং দেশ জাতির কল্যাণ কামনা করা হয়। এছাড়াও বড় পর্দার মাধ্যমে ভিডিও স্লাইডে শহীদ জিয়ার সংক্ষিপ্ত জীবনী সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিউনিটি নেতা ফখরুল ইসলাম দেলোয়ার মোহাম্মদ কাশেম।

দোয়ার আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ ¤্রাট গিয়াস আহমেদ, ডা. ওয়াদুদ ভূইয়া, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ওয়াজেদ খান, বিশিষ্ট রাজনীতিক জসিম ভূইয়া, ফয়েজ চৌধুরী, আশা হোম কেয়ারের কর্ণধার আকাশ রহমান, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আনিসুল কবীর জাসির, ফারুক হোসেন মজুমদার, অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক বেলাল চৌধুরী, চেয়ারম্যান আল আমীন সুমন, সদস্য সচিব ফারুক হোসেন রনি, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ খলকুর রহমান। 

অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁকে একজন সৎ, দেশপ্রেমিক নন্দিত রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করেন। বক্তারা বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জিয়াউর রহমান মানুষের মাঝে বেঁচে থাকবেন। পাশাপাশি জ্যামাইকাবাসীদের সর্বজনীন উদ্যোগের প্রশংসা করেন। বক্তারা এই আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান। এছাড়াও আয়োজক কমিটির কর্মকর্তারা আগামী দিনে আরো বৃহৎ পরিসরে অনুষ্ঠান আয়োজনের কথা জানান। 

অনুষ্ঠানে দেশী-বিদেশী সর্বস্তরের মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। তারা লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করেন। বাদ জুম্মা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই কর্মসূচী চলে। 

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে জেএমসি সাবেক সেক্রেটারী আফতাব মান্নান, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর, ভিপি জসিম প্রমুখ উপস্থিত ছিলেন। 

জ্যামাইকাবাসী আয়োজিত জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী স্মরণ অনুষ্ঠান সফল করতে আরো যারা বিশেষ ভূমিকা পালন করেন তাদের মধ্যে রয়েছেন- আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান আশরাফ, মোহাম্মদ আই খান সুলতান, এসএম ফরমান হোসেন, আমিরুল ইসলাম আমির, মোহাম্মদ সাইফুল ইসলাম, রিপন মিয়া আলম সরকার, কো চেয়ারম্যান আকিব হোসেন মনিরুল ইসলাম মনির, যুগ্ম সদস্য সচিব সাইদুল ইসলাম রিয়াদ, মুন্সী জুলফিকার উদ্দিন রুবায়েত, জাকির হোসেন সরদার ওয়াহিদ উজ্জল, সমন্বয়কারী যথাক্রমে ইঞ্জিনিয়ার মাইনুদ্দীন মিয়াজী, মিজানুল রহমান রুবেল, খাদেমুল ইসলাম রুবেল মোস্তাক আহমেদ। 

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি

নিউইয়র্কঃ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন শহীদ জিয়া বাংলাদেশের সাথে মিশে থাকা অবিচ্ছেদ্য একটি নাম। জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে ৭১সালে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আর সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ একটি নতুন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান পায়। জিয়াউর রহমান ক্ষমতায় আরোহণ করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ অর্থনৈতিক সংস্কার সমূহ গ্রহণ করে দেশকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তোলেন। গণমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছিলেন তিনি। জনাব শামীম গত শনিবার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। 

সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, বিএনপি নেতা এবাদ চৌধুরী, এজিএম জাহাঙ্গীর হাসাইন, আব্দুর রহিম, ইমরান শাহ রন, বিলাল চৌধুরী, শরিফুল খালিশদার। কোরআন তেলওয়াত করেন আশিকুল হক। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ। বক্তব্য রাখেন সোহেব আহমদ, সেবুল খান মাহবুব, মোহাম্মদ আলী রাজা, লিয়াকত আলী, এডভোকেট আতিকুর রহমান সেবু, সুলতান মাহমুদ সিদ্দিকি উল্লাস, ইমতেয়াজ বেলাল, শাহ কামাল উদ্দিন, দুলাল আহমদ, আব্দুল আহাদ হেলাল, মাহবুব আহমদ চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান, জিয়াউল আহমদ জামিল, শেখ আক্তার হোসেন নান্নু, কবির ফারুক প্রমুখ। 

গেস্ট অব অনারের বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট বলেন, জিয়াউর রহমান সুশাসনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছিলেন বলে শাহাদত বরণের ৪৫ বছর পরেও দেশে বিদেশ আজ মানুষ তাঁর জন্য দোয়া করছে। তাঁর সুপুত্র তারেক রহমান পিতার পদাঙ্ক অনুসরণের মাধ্যমে দেশ শাসন করে যাচ্ছেন। নিজের আরাম-আয়েশ ভুলে গিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ জিয়ার মাগফেরাত কামনায় দোআ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেম এইহিয়া।

অনুষ্ঠানে শেষে তিন শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তির।

আটলান্টিক সিটি বিএনপি

সুব্রত চৌধুরীঃ আটলান্টিক সিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

জুন বুধবার নিউ জার্সি স্টেট সাউথ বিএনপির উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে উপলক্ষে এক আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গিয়াসউদদীন পাঠান

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দিদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রহমান বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুল হাসান ফুয়াদ, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক সেরুজ্জামান সজল, সদস্য ইকবাল হোসাইন, রফিকুল ইসলাম, জিয়া, হেলাল হাসান, মুক্তিযোদ্ধা সাঈদ হাসান, ইয়াসির পাটোয়ারী প্রমুখ

আলোচকরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের উন্নয়ন গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের বিভিন্ন দিক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Related Posts