নিউইয়র্কে পোর্টেবল সোলার প্যানেল আসছে
বাঙালী প্রতিবেদনঃ সূর্যমুখী ছাদ বা রুফটপ জুড়ে বিশাল সোলার প্যনেলের দিন বুঝি শেষ হয়ে যাচ্ছে। নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবনার শহর নিউইয়র্কে এবার আসছে জানালায় ঝোলানো বা ব্যালকনিতে সেট করা অনেক ছোট আকারের সোলার প্যানেল। এই প্রস্তাবটি এখন গভর্নর ক্যাথি হকুলের ডেস্কে বলে খবর বেরিয়েছে। গত সপ্তাহে স্টেটের এসেম্বলি ও সিনেটে এই বিলটি পাশ হয়। গভর্নর অনুমোদন দিলে নিউইয়র্কের বাসিন্দারা বড় ঝক্কি ও খরচের হাত থেকে রক্ষা পাবেন। এইসব পোর্টেবল সোলার প্যানেল কিনে নিয়ে জানালায় ঝুলিয়ে বা ব্যালকনিতে জায়গামত রেখে প্লাগ-ইন করলেই হবে। এখন রুফটপ সোলার প্যানেলের জন্য লোকাল ইউটিলিটি কোম্পানির কাছ থেকে আগেই অনুমোদন নিতে হয়।
এই বিলটির নাম Solar Up Now NY বা সংক্ষেপে SUNNY এ্যাক্ট। এই সোলার প্যানেল ১২০০ ওয়াটের পাওয়ার ব্যবহার করতে পারবে, ফলে রুফটপ সোলার প্যানেলের চেয়ে এর খরচ কম।
ব্রুকলীন থেকে নির্বাচিত এসেম্বলি সদস্য এমিলি গ্যালাঘার এই বিলটির উত্থাপক।
